এমি মার্তিনেজের ‘ঘর ওয়াপসি’, ফিরলেন অ্যাস্টন ভিলাতেই

সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই আর্জেন্টাইন গোলরক্ষককে ঘিরে ভক্তদের মনে জন্মেছিল অনিশ্চয়তা। ম্যানচেস্টার ইউনাইটেড তাকে দলে ভেড়াতে চাইছে, এমন খবর ছড়িয়ে পড়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: অ্যাস্টন ভিলার গোলপোস্ট মানেই যেন আস্থা ও নির্ভরতার প্রতীক—এমিলিয়ানো মার্তিনেজ। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই আর্জেন্টাইন গোলরক্ষককে ঘিরে ভক্তদের মনে জন্মেছিল অনিশ্চয়তা। ম্যানচেস্টার ইউনাইটেড তাকে দলে ভেড়াতে চাইছে, এমন খবর ছড়িয়ে পড়েছিল। শুধু তাই নয়, স্পেন ও ইতালির একাধিক ক্লাবও নাকি তার প্রতি আগ্রহ দেখিয়েছে। ভিলা পার্কে আগের ম্যাচ শেষে মার্তিনেজের আবেগঘন অশ্রুও জল্পনাকে বাড়িয়ে দিয়েছিল। অনেকেই ভেবেছিলেন, হয়তো এটাই তার শেষ ম্যাচ। কিন্তু সেই সব গুঞ্জনকে উড়িয়ে দিলেন তিনি মাঠের পারফরম্যান্সে।

ম্যাঞ্চেস্টারের থেকে ফোনকল না আসায়, গতরাতে প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে ৯০ মিনিট পোস্টের নিচে দাঁড়িয়ে ছিলেন অটল প্রাচীর হয়ে। ম্যাচ গোলশূন্য ড্র হলেও মার্তিনেজ যেন ভিলাকে রক্ষা করলেন নিশ্চিত হারের হাত থেকে। প্রথমার্ধে এভারটনের স্ট্রাইকার ক্যালভার্ট লুইনের হেডার দারুণ রিফ্লেক্সে ঠেকান তিনি। দ্বিতীয়ার্ধে ডোয়াইট ম্যাকনেইল-এর শক্তিশালী শটও তার গ্লাভসে আটকা পড়ে। দর্শকরা তখনো বুঝতে পারলেন—গুজব যাই হোক, মার্তিনেজ ভিলার জার্সিতে এখনও শতভাগ নিবেদিত।

ম্যাচ শেষে কোচ উনাই এমেরি বলেন, “ওর ফিরে আসাটা দুর্দান্ত ছিলো, ওকে আমাদের রক্ষা করতে হবে” তার মন্তব্যে ফুটে ওঠে ক্লাবের আস্থা। যদিও সামনের জানুয়ারির উইন্ডোতে আবারও তার নাম ঘিরে নতুন আলোচনা শুরু হতে পারে, তবে আপাতত ভিলা ভক্তরা নিশ্চিন্ত—তাদের বিশ্বকাপজয়ী ‘দিবা মার্তিনেজ’ এখনও ভিলা পার্কেই রয়ে গেছেন। তার প্রত্যাবর্তন শুধু একটি ম্যাচ নয়, বরং সমর্থকদের জন্য স্বস্তি ও গর্বের প্রতীক। ম্যাচ শেষে মার্তিনেজ ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন, যেখানে দেখা যাচ্ছে এক গোল রক্ষার মুহূর্তের ছবি এবং লেখা, ‘আমি যখনই প্রতীক (ক্রেস্ট) পরি তখনই নিজেকে পুরোপুরি উৎসর্গ করি।’

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল