অসভ্যতামি, ম্যাচ শেষে মিশরের সমর্থকদের উপরে মদ ছিটোলেন আর্জেন্টিনার ‘বর্বর’ ভক্তকূল

Share:

নিজস্ব প্রতিনিধি: মিশরের বিপক্ষে নাটকীয় জয়ের পর কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। তবে মাঠের রোমাঞ্চকর লড়াইয়ের পর এবার  আলোচনার কেন্দ্রে উঠে এসেছে দুই দলের সমর্থকদের আচরণ। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওকে ঘিরে ব্যপক চর্চা শুরু হয়েছে।  দাবি করা হচ্ছে, ম্যাচ শেষে কিছু আর্জেন্টিনা সমর্থক মিশরীয় সমর্থকদের উদ্দেশে  মদ ছিটিয়ে বিদ্রূপাত্মক আচরণ করেছেন।

শেষ ষোলোর হাড্ডাহাড্ডি লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে শেষ আটে ওঠে আর্জেন্টিনা। ম্যাচটি ছিল চরম উৎকণ্ঠায় ভরপুর। তবে শেষ বাঁশি বাজার পর মাঠের বাইরের কিছু ঘটনা সামাজিক মাধ্যমে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। দাবি করা হয়েছে, ভাইরাল হওয়া কয়েকটি ভিডিওতে দেখা গিয়েছে, আর্জেন্টিনার কিছু সমর্থক মিশরীয় সমর্থকদের দিকে অ্যালকোহল ছিটিয়ে তাদের পরাজয় নিয়ে কটাক্ষ করছেন। ভিডিওগুলোর সত্যতা  যাচাই করেনি এই মুহূর্তে ডিজিটাল। তবে একজন  মিশরের সমর্থক সামাজিক মাধ্যমে লেখেন, ‘জীবনে দেখা সবচেয়ে নোংরা সমর্থক হলো আর্জেন্টিনার সমর্থকরা। তারা মিশরীয় সমর্থকদের গায়ে অ্যালকোহল ছিটিয়েছে।’

 

আরও পড়ুন: আপনার অনুমতি ছাড়াই ইনস্টাগ্রামের ছবি নকল করতে সক্ষম মেটার নতুন ‘MUSE IMAGE’

ঘটনাটি সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেকেই এই আচরণের সমালোচনা করেছেন। অনেকে আবার,  ভিডিওগুলোর সত্যতা যাচাই না করে কোনো সিদ্ধান্তে পৌঁছানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তাদের মতে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সব ভিডিও বা তথ্য নির্ভুল নাও হতে পারে। তাই    আয়োজকদের বক্তব্য না আসা পর্যন্ত বিষয়টি নিয়ে সতর্ক থাকা প্রয়োজন।

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে সঞ্জু IN, ঈশান কিশন OUT

উজবেকিস্তানে সহপাঠীর হাতে খুন হওয়া কেরলের মেডিকেল ছাত্রীকে ধর্ম বদলের চাপ দেওয়া হয়েছিল

‘আলোচনা চালাতে আপত্তি নেই, তবে যুদ্ধবিরতি শেষ’, ইরানকে ফের বার্তা ট্রাম্পের

দুই প্রধানমন্ত্রীর গপ্পো, একজন বাজালেন স্যাক্সোফোন, একজন গাইলেন গলা ছেড়ে

টানা ১৬ ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! ঘুরপথে চলবে গাড়ি

‘আয়ুষ্মান ভারত না থাকলে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘উন্নয়ন চাইলে রেজিনগরেও বিজেপিকে জেতান,’ হুমায়ুনের খাসতালুকে দাঁড়িয়ে বার্তা শুভেন্দুর

শেষ চারে ওঠার লড়াইয়ে রাতে মুখোমুখি স্পেন-বেলজিয়াম

‘জেলে নয়, টুঙ্গিপাড়ায় পৈতৃক ভিটেয় ‘বন্দি’ রাখতে হবে’, তারেক সরকারকে শর্ত হাসিনার

‘হাত খুলে কাজ করবে পুলিশ,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

গ্রিন জোনে শেয়ার বাজার, পাঁচ লক্ষ কোটি টাকা লক্ষ্মীলাভ বিনিয়োগকারীদের

জোর ধাক্কা বিজেপির, বাঁকিপুরে মনোনয়ন প্রত্যাহার করলেন দলীয় প্রার্থী

ইডির ফ্রিজ করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে কলকাতা হাইকোর্টে কালীঘাট তৃণমূল

স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের ২৪ ঘণ্টার মধ্যেই বারাসাত হাসপাতালের ১২ কর্মীকে শোকজ