কোহলির সঙ্গে অনুশীলন, এখন ভারতীয় মহিলা দলের হয়ে খেলতে চান সঞ্জয় বাঙ্গারের ‘ট্রান্স’ কন্যা আনায়া

সম্প্রতি আনায়া তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে তিনি বিশ্বমানের ক্রিকেটার বিরাট কোহলির কাছ থেকে কিছু বিষয়ে টিপস নেওয়ার কথা স্মরণ করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার ছেলে আরিয়ান বাঙ্গা, গতবছরেই তিনি তাঁর লিঙ্গ পরিবর্তন করে মেয়ে হয়েছেন। নাম রেখেছেন আনায়া বাঙ্গা। এখন আনায়া নামটিই তাঁর পরিচয়। তিনি সোশ্যাল মিডিয়াতেও সবসময় সক্রিয় থাকেন। নিজের নানা আপডেট শেয়ার করেন। মাঝে মধ্যেই তাঁর প্রাথমিক ক্রিকেট জীবনের নানা তথ্য সামনে আনেন। তিনি ক্রিকেটার হিসেবেই কেরিয়ার শুরু করেছিলেন। বাবার পদাঙ্ক অনুসরণ করে ক্রিকেটে ভাল সাফল্যও পেয়েছিলেন। কিন্তু বিভিন্ন বিতর্কে জড়িয়ে পড়ার পরেই ক্রিকেট ত্যাগ করেন। মহিলাদের জাতীয় টিমে তিনি খেলতে চেয়েছিলেন। কিন্তু তাঁকে অনুমতি দেওয়া হয়নি। সম্প্রতি আনায়া তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে তিনি বিশ্বমানের ক্রিকেটার বিরাট কোহলির কাছ থেকে কিছু বিষয়ে টিপস নেওয়ার কথা স্মরণ করেছেন।

এই থ্রোব্যাক ভিডিওর ক্যাপশনে আনায়া লিখেছেন, ‘সেই সময়ে আমি ছোট ছিলাম এবং বিরাটের কাছ থেকে টিপস নিতাম। আজ আমি ভারতীয় মহিলা অংশ নিতে সংগ্রাম করছি। কিন্তু আমার স্বপ্ন এখনও বদলায়নি।’ ভিডিওতে আনায়াকে বিরাট কোহলির সঙ্গে কিছু কথোপকথন করতে দেখা গিয়েছে। তবে তখন আনায়া অনেকটা ছোট ছিলেন। তখনও তিনি লিঙ্গ বদলাননি। যাই হোক, এখন আনায়ার একটাই স্বপ্ন ভারতীয় মহিলা টিমে জায়গা করা। কিন্তু এই মুহূর্তে ভারতীয় দলে জায়গা পাওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) নিয়ম অনুসারে, ট্রান্স মহিলা ক্রিকেটারদের আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অনুমতি নেই একেবারেই।

 

 

View this post on Instagram

 

A post shared by Anaya Bangar (@anayabangar)

ICC ২০২৩ সালে এই সিদ্ধান্তটি নিয়েছে। বাবার মতো আনায়াও ক্রিকেটকে তাঁর কেরিয়ার বানাতে চেয়ে ছিলেন। বর্তমানে আনায়া মুম্বইয়ের একটি বিখ্যাত ইসলাম জিমখানার প্রতিনিধিত্ব করছেন। আনায়া পরবর্তীতে কোচবিহার ট্রফিতে পুদুচেরির প্রতিনিধিত্ব করবেন। তবে আনায়া, আরিয়ান থাকা অবস্থায় লিসেস্টারশায়ারের হিঙ্কলের একটি ক্রিকেট ক্লাবের হয়ে খেলেছেন। গতবছর আরিয়ান ওরফে আনায়া ইংল্যান্ডে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি (HRT) করিয়েছিলেন। এরপর থেকেই আনায়ার ফ্যান ফলোযিং ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে. ইনস্টাগ্রামে তাঁর এখন ৪ লক্ষ ৩৮ হাজারেরও বেশি ফলোযার রয়েছে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল