অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে দল ঘোষণা ব্রাজিল-আর্জেন্টিনার

Share:

নিজস্ব প্রতিনিধি : কোপা আমেরিকার আগে চলতি মাসেই প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তার আগে ২৬ জনের দল ঘোষণা করল গতবারের বিশ্ব চ্যাম্পিয়ানরা। সেই দলে রয়েছেন লিওনেল মেসি, ডি মারিয়ারা। এছাড়াও সেই দলে রয়েছেন তরুণ খেলোয়াড়রাও।একইসঙ্গে কোপা আমেরিকায় প্রীতি ম্যাচের আগে দল ঘোষণা করল ব্রাজিল। অভিজ্ঞ খেলোয়াড়ের পাশাপাশি তরুণ খেলোয়াড়রাও জায়গা করে নিয়েছেন দরিভালের দলে।

২৬ জনের দলে লিওনেল মেসি, ডি মারিয়া তো আছেনই, সেই সঙ্গে রয়েছেন অনুর্ধ ২০ দলের চার জন সদস্য। এই চার জন হলেন ভ্যালেন্টিন বারকো, ফাকুন্দো বুয়োনানোত্তে, ভ্যালেন্টিন কার্বনি ও আলেহান্দ্রে গারনাচো। বারকো এই প্রথমবার দলে সুযোগ পেয়েছেন। তবে চোটের কারণে দলে সুযোগ পাননি লিসান্দ্রো মার্তিনেজ, গনসালো মন্তিয়েল, মার্কোস আকুনা ও গুইদো রডরিগেজকে। গত বারের বিশ্বকাপজয়ী দলে থাকা থিয়াগো আলমাদাও ডাক পাননি। আগামী ২২ মার্চ ফিলাডেলফিয়াতে এল সালভাদরের বিরুদ্ধে খেলতে নামবে আর্জেন্টিনা। পাশাপাশি আগামী ২৬ মার্চ লস অ্যাঞ্জেলসে কোস্টা রিকার বিরুদ্ধে খেলবে গত বারের বিশ্বচ্যাম্পিয়ান।

একইসঙ্গে কোপা আমেরিকায় প্রীতি ম্যাচের আগে দল ঘোষণা করে দিল ব্রাজিল। ২৬ জনের দলে বেশ কয়েকজন তরুণ খেলোয়াড়দের সুযোগ দিয়েছেন দরিভাল। প্রথমবার প্রীতি ম্যাচে খেলার জন্য ডাক পেয়েছেন পিএসজির লুকাস বেরালদো। চোট থাকার পরও দলে জায়গা করে নিয়েছেন টটেনহামের স্ট্রাইকার রিচার্লিসনকে। ১৭ বছর বয়সি এনদ্রিকেও জায়গা করে নিয়েছেন দারিভালের দলে। আগামী ২৩ মার্চ ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলবে ব্রাজিল ও ২৬ মার্চ স্পেনের বিরুদ্ধে খেলবে ব্রাজিল। 

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক