মানবিক মেসিদের হেডস্যার লিওনেল স্কালোনি

Share:

নিজস্ব প্রতিনিধি:  কাতারের মাটিতে আয়োজিত  বিশ্বকাপ ট্রফিটা জয় করেছে আর্জেন্টিনা। সেই দলের রিমোট কন্ট্রোল ছিল যাঁর হাতে তিনি হলেন লিওনেল স্কালোনি। তারপর থেকেই গোটা বিশ্বের ফুটবলপ্রেমীদের কাছে তিনি খুবই পরিচিত একটি মুখ। ফুটবলের পাশাপাশি তিনি যে কতটা মানবিক তারই একটি চিত্র ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে স্কালোনিকে সেলুট জানিয়েছেন তাঁর ভক্তরা। ভক্তদের পাশাপাশি তাঁকে অভিনন্দন জানিয়েছেন নেটিজেনরাও।

সম্প্রতি ঘটনাটি ঘটেছে আর্জেন্টিনার এক বিমান বন্দরে। বিমান ধরার উদ্দেশে বিমানবন্দর থেকে বাসে রানওয়ের দিকে যাওয়ার জন্য বাস ধরেছিলেন বিশ্বকাপজয়ী কোচ। সেই বাসে স্কালোনিদের সহযাত্রী ছিলেন এক বৃদ্ধ দম্পতি। আচমকাই স্কালোনির নজরে পড়ে ওই বৃদ্ধা যাত্রীর জুতোর ফিতেটা খুলে গিয়েছে কোনও কারণে। এই দৃশ্য নজরে পড়তেই স্কালোনি তাঁর জুতোর ফিতেটা বেঁধে দেন। আর স্কালোনির এই মানবিক দৃশ্যের ছবি প্রকাশ করেছে আর্জেন্টিনার এক সংবাদমাধ্যম।

আরও জানতে পড়ুন: ফরাসি ওপেনের মাঝ পথেই নাম প্রত্যাহার এলিনা রিবাকিনার

শুধু তাই নয়, স্কালোনির সঙ্গে ওই বৃদ্ধার কথপোকথনের ছবিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই কথপোকথনের সময় স্কালোনি ওই বৃদ্ধা দম্পতিকে উদ্দেশ্য করে বলছেন, আপনি অপেক্ষা করুন, আমি আপনার খুলে যাওয়া জুতোর ফিতেটা বেঁধে দিচ্ছি। কিন্তু তখনও বিশ্বকাপজয়ী কোচকে চিনতে পারেননি ওই দম্পতি।

মুহূর্তের মধ্যেই সম্বিত ফেরে তাঁদের। এরপরই স্কালোনিকে জড়িয়ে ধরে অভিনন্দন জানান তাঁরা। কেননা তাঁরা মনে করেন, দেশকে যে সম্মান স্কালোনি এনে দিয়েছেন তা বিশ্ব ফুটবলের ইতিহাসে অনন্য নজির। কোপা আমেরিকা এবং বিশ্বকাপ চ্যাম্পিয়ন করা অত সহজ কাজ নয়। যা একমাত্র কোচ হিসেবে স্কালোনি করে দেখিয়েছেন।

এরপর তাঁর ভক্তরা স্কালোনিকে উদ্দেশ্য করে লেখেন, মাঠে এবং মাঠের বাইরে তুমি অনন্য। তোমার এই কাজের জন্য আমরা গর্বিত ও অহঙ্কার বোধ করি স্কালোনি।

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭