গ্রুপ পর্বের সব ম্যাচ জিতেও বিশ্বকাপ জয়ের ইতিহাস নেই আর্জেন্টিনার, এবার হবে শাপমুক্তি?

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছে মেসিদের দল।  গ্রুপপর্বে  দাপট দেখিয়ে নিজেদের সেরাটা দিয়ে সবকটা ম্যাচে জয় নিয়ে শেষ ষোলোয় উঠেছে আর্জেন্টিনা। যদিও লিওনেল স্কালোনির দল গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে আগেই নকআউটে জায়গা করে নিয়েছে। এবার তাদের প্রতিপক্ষ টুর্নামেন্টের চমক দেওয়া দল কেপ ভার্দে। তবে নকআউটের আগে আর্জেন্টিনাকে ভাবাচ্ছে বিশ্বকাপের এক অস্বস্তিকর ইতিহাস।   বিশ্বকাপে এর আগে তিনবার গ্রুপপর্বের সব ম্যাচ জিতে নকআউটে উঠেছিল আর্জেন্টিনা। কিন্তু প্রতিবারই শেষ পর্যন্ত  ট্রফি হাতছাড়া হয়েছে। 

জেনে নিন সেই ইতিহাস… 

১৯৩০ সালের প্রথম বিশ্বকাপে ফ্রান্স, মেক্সিকো ও চিলিকে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছিল আলবিসেলেস্তেরা। ফাইনালেও পৌঁছেছিল তারা, কিন্তু উরুগুয়ের কাছে ৪-২ গোলে হেরে রানার্সআপ হয়েছিল। ১৯৯৮ বিশ্বকাপে জাপান, জ্যামাইকা ও ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় উঠেছিল  আর্জেন্টিনা। সেবার ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছালেও নেদারল্যান্ডসের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়।   

২০১০ বিশ্বকাপেও নাইজেরিয়া, দক্ষিণ কোরিয়া ও গ্রিসকে হারিয়ে সব ম্যাচে জয়   নিয়ে নকআউটে উঠেছিল দিয়েগো  মারাদোনার দল। কিন্তু কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে ৪-০ গোলে হেরে তাদের স্বপ্নভঙ্গ হয়। ২০১৪ বিশ্বকাপে লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা গ্রুপপর্বে তিন ম্যাচেই জিতেছিল এবং ফাইনালেও পৌঁছেছিল। তবে  জার্মানির কাছে হেরে   বিশ্বকাপ হাতছাড়া হয়। 

আরও পড়ুন: জর্ডনের বিরুদ্ধে গোল করে বিশ্বরেকর্ড করলেন মেসি

একইই ভাবে ২০২৬ সালেও স্কালোনির দল গ্রুপপর্বে শতভাগ সাফল্য নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে।  এখন সকলের নজর রয়েছে বিশ্বকাপে প্রথম খেলতে নেমে ইতিহাস গড়া  কেপ ভার্দের দিকে। আর্জেন্টিনা কি এবার অতীতের সেই অভিশাপ ভেঙে বিশ্বকাপ জয়ের পথে আরও এক ধাপ এগোতে পারবে, নাকি ইতিহাস আবারও তাদের সামনে বাধা হয়ে দাঁড়াবে। সেটাই এখন কোটি টাকার প্রশ্ন। মেসিকে নিয়ে যেমন উত্তেজনার পারদ চড়ছে তেমননি কেপ ভার্দের ৪০ বছরের গোলরক্ষক ভোজনিয়ার দিকেও।  

সফল হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরও কেন পাতলা হয়ে যাচ্ছে চুল?

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

কোথায় ছুটি কাটাবেন? ঘুরে আসুন শিলংয়ের নীল উপত্যকা ‘ক্রাংশুরি’

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা