দুরন্ত প্রত্যাবর্তন মেসিদের, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

Share:

নিজস্ব প্রতিনিধি: এগিয়ে থাকার পর অতিরিক্ত রক্ষণাত্মক খেলতে গিয়েই ডুবল ইংল্যান্ড। মাত্র ১০ মিনিটের এক ঝড়ে হ্যারি কেনদের ৬০ বছর বাদে বিশ্বকাপের ফাইনালে খেলার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। ৫৫ মিনিটে অ্যান্থনি গর্ডনের করা গোলে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। ৮৫ মিনিটে সমতা ফেরান এনজো ফার্নান্দেজ। আর যোগ করা সময়ের ২ মিনিটে মেসির ক্রসে হেড করে দলকে এগিয়ে দেন লাউতারো মার্তিনেজ। এ নিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনালে উঠলেন লিওনেল মেসিরা। আগামী রবিবার (১৯ জুলাই) রাতে নিউ জার্সিতে ইউরো চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে কাতার বিশ্বকাপ জয়ীরা।

বুধবার (১৫ জুলাই) রাতে আটলান্টা স্টেডিয়ামে শুরু থেকেই সতর্কভাবে খেলতে শুরু করে দুই দল। মূলত রক্ষণকে জমাট করে আক্রমণে ওঠার চেষ্টা চালান দুই দলের খেলোয়াড়রা। কিন্তু বক্সে ফাঁকা জায়গা পাননি যুযুধান দু’পক্ষের খেলোয়াড়রা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই মেজাজ হারিয়ে গা-জোয়ারি ফুটবল খেলতে শুরু করেন হ্যারি কেন-লোনেল মেসিরা। ম্যাচের ৩৫ মিনিটে বিপজ্জনক জায়গায় ফ্রি-কিক পেয়েছিল ইংল্যান্ড। কিন্তু সেই শট রুখে দেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। মোট ১৯টি ফাউল করেছে দুই দল। আর্জেন্টিনার খেলোয়াড়রা করেছেন ১২টি ফাউল। বিপরীতে ৭টি ফাউল করেছে ইংল্যান্ড। অন টার্গেটেও কোনও শট নিতে পারেনি কোনও দল।  ১৯৬৬ সালের পর থেকে বিশ্বকাপের ইতিহাসে এটিই প্রথম এমন ঘটনা। প্রথমার্ধে গোলশূন্য অবস্থাতেই বিরতিতে যায় দুই দল।

বিরতির পরে দুই দলই গোলের জন্য ঝাঁপিয়ে পড়ে। ৪৭ মিনিটে প্রথম সুযোগ পায় আর্জেন্টিনা। গতিতে জেড স্পেনসকে পরাস্ত করে হুলিয়ান আলভারেজ ডান দিক দিয়ে ঢুকে জর্ডান পিকফোর্ডের কাছের পোস্ট লক্ষ্য করে শট নেন। তবে সেই শট দুর্দান্তভাবে বাঁচিয়ে দলের পতন রোধ করেন ইংল্যান্ড গোলরক্ষক। এর আট মিনিট বাদে ৫৫ মিনিটে কাঙ্খিত গোল পেয়ে যায় ইংল্যান্ড। মরগান রজার্সের ক্রসে দারুণ এক গোলে দলকে এগিয়ে দেন অ্যান্থনি গর্ডন।গোল হজমের পরেই তেড়েফুঁড়ে আক্রমণ শুরু করে আর্জেন্টিনা। ৫৮ মিনিটে ১৮ গজের বক্সে ফাঁকায় বল পেয়ে যান আর্জেন্টিনার জুলিয়ানো সিমিওনে। কিন্তু নিখুঁত ট্যাকল করে বিপদ সামলে দেন ইংল্যান্ডের জেডি স্পেনস। দলের নিশ্চিত পতন রুখে ইংলিশ রক্ষণ ভাগের খেলোয়াড়। আক্রমণে গতি বাড়াতে ৬৪ মিনিটে  লিয়ান্দ্রো পারেদেসের পরিবর্তে নিকো গঞ্জালেজকে নামান আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।  ৬৯ মিনিটে  নিকো গঞ্জালেজের হেড দুরন্তভাবে প্রতিহত করেন ইংল্যান্ড গোলরক্ষক জর্ডান পিকফোর্ড।

দ্বিতীয়ার্ধের হাইড্রেশন ব্রেকের পর এক সঙ্গে তিন পরিবর্তন করেন আর্জেন্টিনার কোচ। লিসান্দ্রো মার্তিনেজ, নাহুয়েল মোলিনা ও জুলিয়ানো সিমিওনের বদলে মাঠে নামেন নিকোলাস ওতামেন্দি, রদ্রিগো দি পল ও গনসালো মন্তিয়েল। অন্যদিকে ইংল্যান্ডের হয়ে গোলদাতা অ্যান্থনি গর্ডনের বদলে মাঠে নামেন এজরি কনসা। গোল শোধের জন্য মরিয়া আর্জেন্টিনার মুহুর্মুহু আক্রমণে দিশেহারা হয়ে পড়ে ইংল্যান্ডের রক্ষণ ভাগ। ৭৬ মিনিটে বক্সের মধ্যে ভেসে আসা বলে দুর্দান্ত হেড দিয়েছিলেন ম্যাক আলিস্টার। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাঁর হেড পোস্টে লেগে ফিরে আসে। অবশেষে ম্যাচের ৮৫ মিনিটে আর্জেন্টিনাকে সমতায় ফেরান এনজো ফার্নান্দেজ। বক্সের বাইরে থেকে দারুণ এক শটে ইংল্যান্ডের জালে বল জড়িয়ে গ্যালারিতে থাকা আর্জেন্টাইন সমর্থকদের মুখে হাসি ফেরান। সবাই যখন ধরে নিয়েছিল ম্যাচ অতিরিক্ত সময়ের দিকে গড়াবে, ঠিক তখনই গোটা গ্যালারিতে থাকা ইংলিশ সমর্থকদের স্তব্ধ করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লাউতারো মার্তিনেজ। যোগ করা সময়ের দুই মিনিটে লিওনেল মেসির দারুণ এক ক্রসে দুরন্ত হেড করে ইংল্যান্ডের জালে বল জড়ান মার্তিনেজ। দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছু করার ছিল না ইংলিশ রক্ষণ ভাগের খেলোয়াড়দের। শেষ পর্যন্ত ২-১ গোলে জিতে ফাইনালের ছাড়পত্র নিয়ে মাঠ ছাড়ে নীল জার্সিধারীরা।

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে