চোট সারিয়ে মাঠে ফিরেই গোল মেসির, ফাইনাল প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপ শুরুর আগে শেষ প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডকে হারিয়ে দাপুটে জয় তুলে নিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আইসল্যান্ডের বিরুদ্ধে ৩-০ গোলে জিতে আত্মবিশ্বাস আরও বাড়িয়ে নিয়েছে স্কালোনির দল। ম্যাচের শুরুতে বেঞ্চে থাকলেও মাঠে নেমেই গোল করে সমর্থকদের উচ্ছ্বাসে ভাসান মেসি। সেই সঙ্গেই বিশ্বকাপের আগে প্রস্তুতি পর্বটা দারুণভাবে শেষ করলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

ম্যাচের মাত্র অষ্টম মিনিটেই দুর্দান্ত শটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন ভ্যালেন্তিন বার্কো। প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি আলবিসেলেস্তেরা। অন্যদিকে আইসল্যান্ডও কয়েকটি আক্রমণ শানালেও গোলের দেখা পায়নি। খেলার দ্বিতীয়ার্ধে একাধিক পরিবর্তন করেন স্কালোনি। ৬৮ মিনিটে মাঠে নামেন মেসি। মাঠে নামার কিছুক্ষণের মধ্যেই পেনাল্টি আদায় করে সেখান থেকে গোল করে ব্যবধান ২-০ করেন আর্জেন্টাইন তারকা। বলা বাহুল্য যে, মেসির উপস্থিতিতে আর্জেন্টিনার আক্রমণ আরও ধারালো হয়ে ওঠে। ম্যাচের শেষদিকে মেসি ও রুদ্রিগোর এর দারুণ সমন্বয়ে তৃতীয় গোলটি করেন থিয়াগো আলমাদা । ফলে ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। পাশাপাশি আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে গোল করে আর্জেন্টিনা জাতীয় দলের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ড গড়েছেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ক। আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচে মেসির বয়স ৩৮ বছর ১১ মাস ১৭ দিন। এই বয়সে আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বেশি বয়সে গোলের রেকর্ড  গড়ে মেসি পেছনে ফেলেছেন আনহেল আমাদেও লাব্রুনাকে। 

আরও পড়ুন: ২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

ফুটবল বিশেষজ্ঞরা বলেছেন, বিশ্বকাপের আগে এই জয় আর্জেন্টিনার জন্য বড় স্বস্তির। অনেকেই বলছেন, চোট কাটিয়ে মেসির গোল পাওয়াও দলের জন্য ইতিবাচক বার্তা। এই নিয়ে টানা ছয় ম্যাচ জয়ের ধারা বজায় রাখল স্কালোনির দল। এখন তাদের একটাই লক্ষ্য চতুর্থবার বিশ্বকাপ ট্রফি জেতা। আগামী ১৭ জুন কানসাস সিটি স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে মেসিরা। ২০২২ সালের কাতার বিশ্বকাপেই পেনাল্টি থেকে ৪টি গোল করে যৌথভাবে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে রেখেছিলেন মেসি। এই বিশ্বকাপে কোন রেকর্ড গড়বেন ফুটবলের রাজপুত্র সেই দিকে নজর থাকবে সকলের।  

‘২০ জন দলবদলু সাংসদের পদ খারিজ করে দেখাব,’ কাকলি-সুদীপদের চ্যালেঞ্জ কল্যাণের

অভিষেকের দফতরে সাইনবোর্ড খোলার ঘটনায় কালীঘাট তৃণমূলকে আইনি রক্ষাকবচ দিল না আদালত

বিপদ কাটিয়ে নেপাল থেকে কলকাতা ফিরলেন সস্ত্রীক খরাজ মুখোপাধ্যায়

পড়াশোনা করিয়ে কনস্টেবল বানালেন স্বামী, চাকরি পেয়েই প্রেমিকের হাত ধরে পালালেন পুলিশ স্ত্রী

‘গ্রামে রাস্তা সারানো থেকে পুকুর পরিষ্কার, সবটাই করেছি,’ নজরুল মঞ্চে বললেন মুখ্যমন্ত্রী

বেগুনে এবার ইতালিয়ান টুইস্ট! চিজে ভরা এগপ্ল্যান্ট পারমিজিয়ানা বানান ঘরেই

পুজো মণ্ডপ সংলগ্ন এলাকায় আমিষ থাকা চলবে না, উদ্যোক্তাদের হুঁশিয়ারি বিশ্ব হিন্দু পরিষদের

গাল ফুলে ঢোল, পায়ে ব্যান্ডেজ! রাখি পূর্ণিমায় অসুস্থ মিমি, নায়িকার ছবি দেখে উদ্বিগ্ন ভক্তরা

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

অভিষেকের অফিসে সাইনবোর্ড খোলা ইস্যুতে হাইকোর্টে কালীঘাট তৃণমূল, দ্রুত শুনানির আর্জি

‘পরিবেশ পাল্টেছে, জমিদারি চলবে না,’ বিলবোর্ড বিতর্কে অভিষেককে তোপ দিলীপের

ইকো পার্কে কেক কেটে, ঝালমুড়ি খেয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন দিলীপ