বিশ্বকাপের আগে দুঃসংবাদ আর্জেন্টিনা শিবিরে, একসঙ্গে চোট ৩ খেলোয়াড়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপের আর মাত্র কয়েক সপ্তাহ বাকি, ঠিক এই গুরুত্বপূর্ণ সময়ে বড় ধাক্কা খেল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দলের তিন গুরুত্বপূর্ণ তারকা-লাওতারো মার্টিনেজ, এমিলিয়ানো মার্টিনেজ এবং ক্রিশ্চিয়ান রোমেরোর চোট কোচ লিওনেল স্কালোনির চিন্তা অনেকটাই বাড়িয়ে দিয়েছে। দল গঠনের শেষ মুহূর্তে এমন পরিস্থিতি স্বাভাবিকভাবেই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

ইংল্যান্ডের লিগ ম্যাচে টটেনহাম হটস্পার বনাম সান্ডারল্যান্ডের খেলায় গোলরক্ষক আন্তোনিন কিনস্কির সঙ্গে ধাক্কা লাগে ক্রিশ্চিয়ান রোমেরোর। প্রথমে খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও, ডান হাঁটুতে তীব্র অস্বস্তির কারণে শেষ পর্যন্ত মাঠ ছাড়তে বাধ্য হন এই অভিজ্ঞ ডিফেন্ডার। তার চোট কতটা গুরুতর, বিশেষ করে লিগামেন্টে কোনো ক্ষতি হয়েছে কি না, তা জানতে বিস্তারিত মেডিক্যাল পরীক্ষা করা হবে। যদি রিপোর্ট আশানুরূপ না হয়, তবে বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়ে বড় প্রশ্ন তৈরি হতে পারে।

আরও পড়ুন: IPL-এ ১৯ জনের মধ্যে মাত্র ৪ বোলার থামিয়েছেন বৈভবকে, কারা করেছেন অসাধ্য সাধন?

অন্যদিকে, আর্জেন্টিনার আক্রমণভাগেও তৈরি হয়েছে অনিশ্চয়তা। ইন্টার মিলানের তারকা ফরোয়ার্ড লাওতারো মার্টিনেজ সম্প্রতি পেশির চোট থেকে সেরে উঠলেও, সেই একই সমস্যা আবার ফিরে এসেছে বলে জানা গেছে। এতে তার ম্যাচ ফিটনেস নিয়ে সংশয় তৈরি হয়েছে। এছাড়া, গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও ভুগছেন শারীরিক সমস্যায়। অ্যাস্টন ভিলার হয়ে নটিংহ্যাম ফরেস্টের বিরুদ্ধে ম্যাচে শুরুর একাদশে থাকার কথা থাকলেও, ওয়ার্মআপের সময় অস্বস্তি অনুভব করায় শেষ মুহূর্তে তাকে বাদ দেওয়া হয়। ফলে, একসঙ্গে তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোট আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতিকে বড়সড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলবেড়িয়ায়‌,৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা

বিরোধী দলনেতা বাছাই নিয়ে স্পিকারকে প্রশ্নবাণ বিচারপতির

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

‘চুক্তি পছন্দ না হলে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ নয়’, ফের বেঁকে বসলেন ট্রাম্প

শুভমন-ঈশানের জোড়া সেঞ্চুরিতে আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

মায়ের জন্য দু’দিন ধরে আকুল অপেক্ষা,পরিবেশ প্রেমীদের তৎপরতায় মিলল সুরক্ষিত ঠিকানা