IPL-এ ১৯ জনের মধ্যে মাত্র ৪ বোলার থামিয়েছেন বৈভবকে, কারা করেছেন অসাধ্য সাধন?

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি মরশুমে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে রাজস্থান রয়‍্যালস (আরআর)। শুধু তাই নয় এই দলের সবচেয়ে ছোট ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী রয়েছেন চর্চার কেন্দ্র বিন্দুতে। তাঁর দাপটে মুগ্ধ ক্রিকেট বিশ্ব। ব্যাট হাতে ২২ গজের ময়দানে তাণ্ডব চালান এই ব্যাটার। তাঁকে দ্রুত আউট না করতে পারলে প্রতিপক্ষের বিপদ বাড়ে। বিশ্বের দাপুটে সব বোলারদের বলে বলে মাত দেন। আইপিএলে এখন পর্যন্ত যে ১৯ জন বোলারের বল খেলেছেন বৈভব। যার মধ্যে মাত্র চারজন বৈভব সূর্যবংশীকে ১৫০-এর নিচে স্ট্রাইক রেটে আটকে রাখতে পেরেছেন।

যশস্বী জয়সওয়াল এবং বৈভব সূর্যবংশীর উদ্বোধনী জুটি এখন বাকি দলগুলির কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। পাওয়ারপ্লে-তে বেধড়ক পিটিয়ে ১০০ রানের গন্ডি পার করে দিচ্ছেন। ভারতীয় ক্রিকেটে প্রায়শই সংগ্রাম, সময় এবং ধৈর্যকে প্রাধান্য দেওয়া হয় কিন্তু বৈভব সূর্যবংশীর যেন এই প্রথাকে ভেঙে দিয়েছেন। তাঁর সামনে বিশ্বের অন্যতম দাপুটে বোলার যার বল খেলতে ভয় পায় সেই জসপ্রীত বুমরাহকে নাজেহাল করেছেন। প্রত্যেক আক্রমণাত্মক ব্যাটসম্যানকেই এমন কিছু বোলারের মুখোমুখি হতে হয় যারা তার গতিকে নিয়ন্ত্রণে আনতে পারে। সূর্যবংশীর ক্ষেত্রে এই তালিকাটি খুবই ছোট। আইপিএলে এখন পর্যন্ত যে ১৯ জন বোলার তাঁকে বল করেছেন তার মধ্যে মাত্র চারজন বৈভব সূর্যবংশীকে কম রানে আটকে রাখতে পেরেছেন। তাঁরা হলেন, রবিচন্দ্রন অশ্বিন (৮ বলে ৫ রান), প্রসিদ্ধ কৃষ্ণ (৮ বলে ৮ রান), কাগিসো রাবাদা (৮ বলে ১০ রান), এবং রশিদ খান (১০ বলে ১৩ রান)। এই পরিসঙ্খ্যান দেখে ক্রিকেট বিশেষজ্ঞরা বলেছেন, সূর্যবংশীকে থামাতে শুধু প্রতিভা নয়, সর্বোচ্চ অভিজ্ঞতারও প্রয়োজন।

আরও পড়ুন: ম্যাচ চলাকালীন ফোন ঘাঁটাঘাঁটি, রাজস্থানের ম্যানেজার রোমি ভিন্দরকে নোটিশ দিল BCCI

সূর্যবংশীর খেলার সবচেয়ে বড় আকর্ষণ হল তিনি সেই বোলাররা নাজেহাল করেছেন তাঁদের ভয় পায় বিশ্বের নামী ব্যাটসম্যানরা। জসপ্রিত বুমরাহ , জশ হ্যাজেলউড, ম্যাট হেনরি, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং এবং মার্কো জ্যানসেনের মতো বোলার, যাদের বিপক্ষে সেরা ব্যাটসম্যানরাও সতর্কভাবে খেলেন, সূর্যবংশী তাদের আগ্রাসী ব্যাটিং দিয়ে গুঁড়িয়ে দিয়েছেন। আইপিএল ক্যারিয়ারে বৈভব এখন পর্যন্ত মাত্র ১৯৭ বলে ৪৫২ রান করেছেন এবং স্ট্রাইক রেট ২২৯.৪৪। এই পরিসংখ্যান একজন প্রতিষ্ঠিত আন্তর্জাতিক তারকার মতো মনে হতে পারে, কিন্ত এই সবকিছু অর্জন করেছে একজন ১৫ বছর বয়সী ক্রিকেটার। তাই তাঁকে সত্যিই বিস্ময় বালক বলেই ডাকছেন সকলে।

হুগলি নদীর উপর জোড়া টর্নেডো, মুহূর্তেই সব তছনছ

উদয়নকে লক্ষ্য করে ডিম-জুতো! উত্তপ্ত দিনহাটা মহকুমা আদালত চত্বর

ফের ‘পরিণীতা’কে বোল্ড আউট করে TRP-র শীর্ষে ‘জোয়ার ভাঁটা’, বাকিরা কে কোথায়?

আয়ুষ্মান ভারত কার্ড করতে কী কী নথি লাগবে? আবেদন করার আগে জেনে নিন

ফলতাকাণ্ডে নয়া মোড়, জাহাঙ্গির-পত্নীর বিরুদ্ধে অস্ত্র-বিস্ফোরক আইনে মামলা দায়ের

‘প্লিজ আমার মা’কে তোলো’, হাতজোড় করে রাস্তায় বসে করুন আর্তি ৬ বছরের শিশুকন্যার

বর্ষার আমেজে পুষ্টির ছোঁয়া, বাড়িতেই বানিয়ে নিন স্পেশাল চিকেন স্ট্যু

কোহলির সমকক্ষ হয়ে উঠলেন গিল, অধিনায়ক হিসেবে লিখলেন নতুন অধ্যায়

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

‘অনুপ্রবেশে বদলেছে বাংলার জনবিন্যাস’, মমতার বিরুদ্ধে তোপ দেগে বললেন রাজ্যপাল

প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে পাঠানো হয়েছিল ‘ধুরন্ধর’ এর চিত্রনাট্য? মুখ খুললেন রাকেশ বেদী

ষষ্ঠীতে স্পেশাল পদ, শেষ পাতে জামাইকে খাওয়ান আমের পায়েস