পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশে তিন পরিবর্তন?

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: এশিয়া কাপের সুপার ফোরে আজ রবিবার ফের ভারত-পাক দ্বৈরথ। ক্যান্ডিতে গ্রুপ লিগে দুই দলের মহারণ বৃষ্টির কারণে মাঝপথে ভেস্তে গিয়েছিল। ফলে রোহিত শর্মা-বাবর আজমদের ধুন্ধুমার লড়াই দেখা থেকে বঞ্চিত হয়েছিলেন ক্রিকেট প্রেমীরা। কিছুটা আপশোষও করেছিলেন তারা। আজকের ম্যাচে সেই আফশোষ ঘুচে যেতে পারে।

ভারতের বিরুদ্ধে ম্যাচের ২০ ঘন্টা আগেই প্রথম একাদশ জানিয়ে দিয়েছেন বাবর আজমরা। চির শত্রুকে বধ করতে চার পেসার নিয়ে মাঠে নামছেন। কিন্তু ম্যাচের কয়েক ঘন্টা আগেও পাকিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশ চূড়ান্ত করতে পারেনি টিম ইন্ডিয়া। গ্রুপ লিগের ম্যাচের মতোই টস হওয়ার পরে ভারত অধিনায়ক রোহিত শর্মা প্রথম একাদশের নাম ঘোষণা করতে পারেন বলে মনে করা হচ্ছে। তবে বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে হাই ভোল্টেজ ম্যাচে তিন পরিবর্তন নিয়ে নামতে পারেন রোহিত শর্মারা।

নেপালের বিরুদ্ধে না খেলা যশপ্রীত বুমরা প্রথম একাদশে ফিরছেন তা একশো শতাংশ নিশ্চিত। সেক্ষেত্রে নেপালের বিরুদ্ধে খেলা মহম্মদ সামি ও মহম্মদ সিরাজের মধ্যে একজন বাদ যেতে পারেন। চোট সারিয়ে দলে ফেরা উইকেটরক্ষক কেএল রাহুলকে খেলানো হতে পারে। সেক্ষেত্রে গ্রুপ লিগে পাকিস্তানের বিরুদ্ধে অর্ধশতরান করা ঈশান কিশনকে বসানো হতে পারে। শার্দুল ঠাকুর তেমনভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। তাঁর জায়গায় অক্ষর পটেলকে খেলানো হতে পারে। শ্রেয়াস আইয়ারের উপরে কোপ নেমে আসতে পারে।

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ: রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমন গিল, হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাদেজা, কে এল রাহুল/ঈশান কিশন, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর/অক্ষর পটেল, যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব, মহম্মদ সামি/মহম্মদ সিরাজ।

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার