রোহিতদের বিরুদ্ধে জিততে পেসারদের উপরেই ভরসা বাবরের

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: এশিয়া কাপের সুপার ফোরে আজ রবিবার ফের মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। গ্রুপ লিগের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় আজ রোহিত শর্মা আর বাবর আজমদের দ্বৈরথ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। আগের ম্যাচ থেকে শিক্ষা নিয়েই সুপার ফোরের ম্যাচে ভারতের বিরুদ্ধে বাড়তি পেসার নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। অর্থা‍ৎ আজকের ম্যাচে চার পেসার নিয়ে খেলছেন বাবররা।

ম্যাচের ২০ ঘন্টা আগেই রোহিতদের বিরুদ্ধে প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছে পাকিস্তান। তাতে দেখা যাচ্ছে শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফের পাশাপাশি অলরাউন্ডার ফাহিম আশরফকেও রাখা হয়েছে। গ্রুপ লিগে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের যে দল খেলেছিল, তাতে ছিলেন না জোরে বোলিং অলরাউন্ডার। ওই ম্যাচে আফ্রিদি, রউফ আর নাসিম শাহের আগুন ঝরানো বোলিংয়ের মুখে দ্রুতই সাজঘরে ফিরেছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমন গিল, শ্রেয়াস আইয়াররা। শেষ পর্যন্ত দুই স্পিনার মহম্মদ নওয়াজ আর শাদাব খানের বোলিং সৌজন্যে বড় রানের ইনিংস খেলেছিলেন ঈশান কিশন ও হার্দিক পাণ্ড্য। আজকের ম্যাচে ভারতীয় ব্যাটারদের সেই সুযোগ দিতে চাইছেন না বাবর আজমরা। তবে দলের প্রথম সারির ব্যাটার ফখর জমান ও সহ অধিনায়ক শাদাব খানের ব্যাটিং ফর্ম নিয়ে কিছুটা চিন্তায় রয়েছে পাক শিবির। তবে ভারতের বিরুদ্ধে ম্যাচে দু’জনেই ফর্মে ফিরবেন বলে আশাবাদী পাক অধিনায়ক।

পাকিস্তানের প্রথম একাদশ: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জমান, ইমাম উল হক, সলমন আলি আঘা, ইফতিকার আহমেদ, মহম্মদ রিজ়‌ওয়ান, ফাহিম আশরফ, নাসিম শাহ, শাহিন আফ্রিদি এবং হারিস রউফ।

 

ওষুধের মোড়কে লুকিয়ে বিপদ! পেইনকিলার খাওয়ার অভ্যাসে অজান্তেই ধ্বংস হছে লিভার

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

৯,০০০ টাকা সস্তা হল ৫০MP ক্যামেরার Vivo 5G, কোথায় মিলবে এই স্মার্টফোন!

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

বায়োমেট্রিক নয়, এবার শুধু আঙুলের ছাপেই তোলা যাবে রেশন! বড় ঘোষণা খাদ্য দফতরের

দুর্নীতি রুখতে অ্যাকশন মুডে শুভেন্দু, তিন আইপিএসকে পাঠালেন অ্যান্টি করাপশন ব্রাঞ্চে

মধ্যপ্রদেশের দাতিয়ায় জয়ী কংগ্রেস, গুজরাতের মঞ্জালপুর ধরে রাখল বিজেপি

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার