শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫ উইকেট হারিয়ে চাপে পাকিস্তান

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: এশিয়া কাপের পিছু ছাড়ছে না বৃষ্টি। বৃহস্পতিবার দফায় দফায় বৃষ্টির কারণে এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তান বনাম শ্রীলঙ্কার ম্যাচে বিঘ্ন ঘটেছে। দুপুরে বৃষ্টির কারণে নির্ধারিত সময় টস কিংবা খেলা-কোনওটাই শুরু করা যায়নি। বেশ খানিকক্ষণ বাদে ম্যাচ শুরু হয়। বৃষ্টির কারণে ৫০ ওভারের ম্যাচ কমিয়ে ৪৫ ওভার করা হয়েছে। কিন্তু পাকিস্তানের ব্যাটিংয়ের মাঝপথে ফের বৃষ্টি নামায় খেলা বন্ধ রাখতে হয়। ফের খেলা শুরু হলে ৩০ ওভার শেষে পাকিস্তানের রান ৫ উইকেটে ১৩৮ । ইতিমধ্যেই সাজঘরে ফিরে গিয়েছেন প্রথম সারির পাঁচ ব্যাটার। ফলে কিছুটা চাপে পড়েছে পাকিস্তান।  

টসে জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাক অধিনায়ক বাবর আজম। কিন্তু শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। পঞ্চম ওভারে মাত্র চার করে সাজঘরে ফেরেন অফ ফর্মে থাকা ফখর জামান। এর পরে দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন আবদুল্লাহ শফিক ও বাবর আজম। দেখেশুনেই খেলছিলেন দুজনে। রান মেশিনও সচল ছিল। জল পানের পরে পাক অধিনায়ককে (২৯) ফিরিয়ে জুটি ভেঙে দলকে ব্রেক থ্রু এনে দেন দুনিথ ওয়ালালাগে।

দলকে বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন শফিক ও মহম্মদ রিজওয়ান। ৬৫ বলে অভিষেক ম্যাচেই অর্ধ শতরান পূর্ণ করেন শফিক। ২১.২ ওভারে ১০০ রানের গণ্ডি টপকে যায় পাকিস্তান। আর অর্ধ শতরানের পরেই শফিককে (৫২) ফিরিয়ে পাক শিবিরে বড় ধাক্কা দেন মাথিশা পাথিরানা। স্কোর বোর্ডে আট রান জুড়তে না জুড়তেই ফের মহম্মদ হারিসকে সাজঘরে ফেরান শ্রীলঙ্কার ছোটে মালিঙ্গা। রিজওয়ানের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়েছিলেন মোহাম্মদ নওয়াজ। কিন্তু তিনিও দলের প্রয়োজনের সময়ে বড় ইনিংস খেলতে পারেননি। ১২ বলে ১২ রান করে মাহিশা তিকশানার বলে সাজঘরে ফেরেন। ২৭.৪ ওভারের পরে বৃষ্টির কারণে খেলা বন্ধ রাখতে হয়। ফের খেলা শুরু হলেও পাঁচ উইকেট হারিয়ে চাপের মুখে পড়েছে বাবর আজমের দল।

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপের সূচনা রাজ্য সরকারের, নিয়োগেও আনা হল নতুন নিয়ম

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মোদির বাসভবনের সামনে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত

বৃদ্ধ বাবা-মায়ের পাশে থাকতে কানাডার বিলাসবহুল জীবন ছেড়ে বেঙ্গালুরু ফিরলেন যুবক