পাকিস্তানের কূটচালে ধরাশায়ী BCCI, ঢাকায় ACC-র বৈঠকে যোগ দিচ্ছেন রাজীব শুক্লা!

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বৈঠক নিয়ে ৩৬০ ডিগ্রি পিছু হটল ভারতীয় ক্রিকেট বোর্ড। বিদ্রোহে ইতি দিয়ে আগামিকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) থেকে ঢাকায় অনুষ্ঠিত হতে চলা দু’দিনের বৈঠকে যোগ দিচ্ছে। যদিও বৈঠকে অংশ নিতে বিসিসিআইয়ের কোনও প্রতিনিধি সশরীরে ঢাকায় হাজির থাকছেন না। পরিবর্তে ভার্চুয়ালি অংশ নেবেন। বুধবার (২৩ জুলাই) রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল ইসলাম বুলবুল এ খবর জানিয়েছেন। সাংবাদিকদের তিনি বলেন, ‘ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফে রাজীব শুক্লার ভার্চুয়ালি সভায় যোগ দেওয়ার কথা।’ ভারতীয় ক্রিকেট বোর্ডের পাশাপাশি বৈঠকে অংশ নিচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। দ্বীপরাষ্ট্রটির ক্রিকেট বোর্ডের প্রধান শাম্মি ডি’সিলভাও ভার্চুয়ালি অংশ নেবেন।

আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপের আসর বসার কথা ভারতে। ওই আসর নিয়ে সিদ্ধান্ত নিতে আগামিকাল ২৪ জুলাই ঢাকার এক হোটেলে বৈঠকে বসছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। মূলত  সংস্থার সভাপতি মহসিন নকভি (যিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও বটে) বাংলাদেশি মৌলবাদীদের খুশি করতেই ওই বৈঠক ঢাকায় আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঢাকায় বৈঠকে যেতে রাজি নন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা। নিরাপত্তার অভাবের কারণে অগস্টে ভারতের ক্রিকেট দলের বাংলাদেশ সপরও বাতিল করা হয়েছে। ঢাকার পরিবর্তে অন্য কোনও দেশে ওই বৈঠক আয়োজনের জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সর্বময় কর্তা মহসিন নকভিকে অনুরোধ জানিয়েছিলেন বিসিআইয়ের কর্তারা। কিন্তু তাতে লাভ হয়নি। ঢাকায় বৈঠকের বিষয়ে গোঁ ধরে রয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তা। আর তাতেই চটেছেন বিসিসিআইয়ের কর্তারা। ঢাকায় এসিসি’র বৈঠক বয়কটের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। বিসিসিআইয়ের কর্তাদের সিদ্ধান্ত জানার পরে ঢাকার বৈঠকে যোগ দেওয়ার বিষয়ে বেঁকে বসেছেন শ্রীলঙ্কা, ওমান ও আফগানিস্তানের ক্রিকেট বোর্ডের কর্তারা। রাজনৈতিক ও কূটনৈতিক কারণ দেখিয়ে এই দেশগুলো সভায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। ফলে এসিসির বার্ষিক সভা ভেস্তে যাওয়ার উপক্রম হয়।

পরিস্থিতি বিগড়ে যাচ্ছে দেখে আসরে নামেন পিসিবি ও বিসিবি কর্তারা। আফগানিস্তান ও ওমানের ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে কথা বলেন তাঁরা। তাতে ফলও মেলে। ঢাকার বৈঠকে যোগ দিতে রাজি হয় দুই দেশই। এতেই একঘরে হয়ে যায় বিসিসিআই। বুধবার আচমকাই নিজেদের সিদ্ধান্ত থেকে ডিগবাজি খেয়ে ঢাকায় হতে চলা বৈঠকে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন বিসিসিআই কর্তারা। ঠিক হয়, অনলাইনে বৈঠকে যোগ দেবেন সহ সভাপতি রাজীব শুক্লা। বিসিসিআই বৈঠকে যোগ দেওয়ায় সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার ক্ষেত্রে কোনও বাধা রইল না বলে মনে করা হচ্ছে।

আজকের রাশিফল: বাড়িতে কোনও কীর্তন বা পুজোর আয়োজন করুন, সব বাধা দূর হবে

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে