শুটিংয়ে সোনা জিতলেন পলক, রুপো পেলেন এষা

Share:

নিজস্ব প্রতিনিধি: এশিয়ান গেমসে একের পর এক বিভাগে বাজিমাত করে চলেছেন ভারতীয় শুটাররা। দেশের পদক ঝুলি ক্রমশই ভরিয়ে দিচ্ছেন। শুক্রবার সকালে ১০ মিটার এয়ার পিস্তলে ব্যক্তিগত বিভাগে সোনা জিতলেন পলক গুলিয়া। একই বিভাগে রুপো পেলেন এষা সিংহ। ব্যক্তিগত বিভাগে জোড়া পদক জয় করে তাক লাগিয়ে দিয়েছেন দুজনেই। ব্রোঞ্জ পদক জিতেছেন পাকিস্তানের কিশমালা তালাত।

চলতি এশিয়ান গেমসে দেশকে প্রথম সোনা এনে দিয়েছিল পুরুষ শুটাররা। তার পর থেকে দলগত ও ব্যক্তিগতভাবে পারদর্শিতা দেখিয়ে একের পর এক পদক জিতেছিলেন পুরুষ ও মহিলা শুটাররা। এদিন সকালে ১০ মিটার এয়ার পিস্তলে দলগত ইভেন্টে রুপো জিতেছিলেন পলক গুলিয়া-এষা সিংহরা। আত্মবিশ্বাস তুঙ্গে ছিল দুই শুটারেরই। ব্যক্তিগত বিভাগেও তাঁদের থেকে পদকের আশা করেছিলেন অনেকে। সেই আশা পূরণ করলেন ভারতের দুই শুটারই। ২৪২.১ পয়েন্ট স্কোর করে সোনা জেতেন পলক। সেই সঙ্গে ভেঙে দেন গেমসের রেকর্ড। এতদিন এশিয়ান গেমসে ১০ মিটার এয়ার পিস্তলে সর্বোচ্চ স্কোর ছিল ২৪০.৩ পয়েন্ট। আর এক ভারতীয় শুটার এষা ২৩৯.৭ পয়েন্ট নিয়ে রুপো জেতেন। এদিন সকালেই অবশ্য ৫০ মিটার রাইফেলে ৩ পজিশনে ব্যক্তিগত ইভেন্টে দলকে সোনা এনে দিয়েছিলেন ঐশ্বয্যপ্রতাপসিং তোমর, স্বপ্নিল কুশালে ও অখিল শেওরান।  

তবে শুটাররা দেশকে জোড়া সোনার পদক এনে দিলেও টেনিসে সোনা জেতার আশা জাগিয়েও লক্ষ্যপূরণ করতে পারলেন না রামকুমার রামানাথন ও সাকেত মাইনেনি। ফাইনালে তাইপে জুটির কাছে হেরে  রুটপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। চাইনাস-ইনদনি   

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি