এশিয়াডে চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনা জিতল ভারতের মেয়েরা

Share:

নিজস্ব প্রতিনিধি: চাপের ম্যাচ, সামনে শক্তিশালী দেশ চিন, আর বাজি ছিল এশিয়ান গেমসের সোনা জয়। শেষ তীর ছোড়া পর্যন্ত ছিল শ্বাসরুদ্ধকর লড়াই। কিন্তু শেষ মুহূর্তে ধৈর্য ধরে রেখে চিনকে ২৩৮-২৩৪ ব্যবধানে হারিয়ে সোনা ছিনিয়ে নিল ভারতের সোনার মেয়েরা। জ্যোতি সুরেখা, পৃথিকা প্রদীপ এবং চিকিথা তানিপর্থীর দুরন্ত নিশানায় ফের এশিয়ান গেমসের মঞ্চে বাজল ভারতের জয়ধ্বনি।   

প্রথম রাউন্ডেই তিনজনের পরপর ১০ পয়েন্টের শট ভারতকে এগিয়ে দেয়। চিন পাল্টা লড়াই করলেও গুরুত্বপূর্ণ মুহূর্তে ধারাবাহিকতা ধরে রাখে ভারত। শেষদিকে দুই দলই পরপর নিখুঁত ১০ পয়েন্টের শট নেয়। শেষ পর্যন্ত ভারত ২৩৮-২৩৪ স্কোরে চিনকে হারিয়ে সোনা নিশ্চিত করে। এই স্কোরের মাধ্যমে বিশ্বরেকর্ডেরও সমতা স্পর্শ করে ভারতীয় দল।

আরও পড়ুন: গুজরাতে আত্মসমর্পণ করল ৫ পাকিস্তানি চোরচালানকারী, বাজেয়াপ্ত ৩০০০ কোটির মাদক

ফাইনালের আগে সেমিফাইনালেও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। ২৩৪-২৩৩ ব্যবধানে সেই ম্যাচ জিতে ফাইনালে ওঠে ভারত। চাপের মুহূর্তে চিকিথার প্রত্যাবর্তন, পৃথিকার নিখুঁত নিশানা এবং অভিজ্ঞ জ্যোতির দারুণ ফিনিশিং ভারতকে ফাইনালের টিকিট এনে দেয়। এই সোনা শুধু ভারতের পদকসংখ্যা বাড়াল না, এশিয়ান গেমসে মেয়েদের কম্পাউন্ড তিরন্দাজিতে ভারতের শিরোপা ধরে রাখার নজিরও তৈরি করল।  চলতি আসরে এটি হল ভারতের সপ্তম সোনার পদক।  উল্লেখ্য, ভারতীয় মহিলা কম্পাউন্ড দল হাংঝৌতে অনুষ্ঠিত ২০২৩ এশিয়ান গেমসে সোনারপদক জিতেছিল। গত আসরে ভারত তিরন্দাজিতে পাঁচটি সোনার পদক জিতেছিল।  

   

 

 

 

মরক্কোর প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছেন ফাতিমা জাহরা মানসুরি, চেনেন তাঁকে?

মেকআপ ব্রাশ দীর্ঘদিন ভাল রাখতে মেনে চলুন এই ৬টি সহজ উপায়

পুজোর ছুটিতে চলে যান ‘বেলতার’, মন ভরে দেখে নিন চা-বাগানে ঘেরা অচেনা জায়গা

পর পর দুই রাউন্ড গুলি! হাসপাতালে মৃত্যু শিবসেনা নেতার, থানেতে চাঞ্চল্য

বৃষ্টির দাপট কাটতেই দক্ষিণবঙ্গে রোদ ঝলমলে আকাশ, সঙ্গী ভ্যাপসা গরম! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

Asian Games 2026: চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনার পদক জিতল ভারতের মেয়েরা

5G ব্যবহারকারীদের জন্য মাত্র ৫১ টাকায় দারুণ সুযোগ দিচ্ছে Jio

আমেরিকায় যাওয়ার পথে একই পরিবারের তিন ভারতীয় নিখোঁজ, কোটি টাকা মুক্তিপণ চেয়ে ফোন

এশিয়াডে চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনা জিতল ভারতের মেয়েরা

কাশ্মীরের বদগামে এনকাউন্টার! খতম লস্করের ‘মোস্ট ওয়ান্টেড’ শীর্ষনেতা

গুজরাতে আত্মসমর্পণ করল ৫ পাকিস্তানি চোরচালানকারী, বাজেয়াপ্ত ৩০০০ কোটির মাদক

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার