এশিয়াডের মঞ্চে ভারতের জয়জয়কার, শুটিংয়ে সোনা জিতলেন নীরু ধান্দা

Share:

নিজস্ব প্রতিনিধি:  এশিয়ান গেমসের মঞ্চে ফের উজ্জ্বল ভারতের নাম। শুটিংয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সোনার পদক জিতে নিলেন ভারতের শুটার নীরু ধান্দা। তাঁর সাফল্যে এশিয়াডে ভারতের পদক তালিকায় যোগ হল আরও একটি স্বর্ণপদক। শুরু থেকেই লক্ষ্যভেদে ধারাবাহিকতা বজায় রেখে প্রতিপক্ষদের টেক্কা দেন নীরু। গুরুত্বপূর্ণ মুহূর্তে তাঁর নিখুঁত শটই তৈরি করে দেয় ব্যবধান। শেষ পর্যন্ত সেরার সম্মান নিয়ে দেশের মুখ উজ্জ্বল করেন এই ভারতীয় শুটার।   

নীরুর এই সাফল্য অবশ্য একদিনের নয়। একই দিনে মহিলাদের ট্র্যাপ টিম ইভেন্টেও রুপোর পদক জিতেছেন তিনি। নীরুর সঙ্গে সেই দলে ছিলেন মানিশা কীর এবং আশিমা আহলাওয়াত। অর্থাৎ, একই দিনে শুটিংয়ে একটি সোনা এবং একটি রুপো দুই পদকই নিজের নামে করলেন নীরু। ব্যক্তিগতভাবে  ফাইনালে ধারাবাহিকতা এবং নিখুঁত লক্ষ্যভেদই নীরুর সাফল্যের মূল চাবিকাঠি হয়ে ওঠে। শেষ পর্যন্ত সবার উপরে থেকে সোনার পদক নিশ্চিত করেন তিনি। তাঁর এই জয় শুধু ভারতের পদকসংখ্যা বাড়ায়নি, মহিলাদের ট্র্যাপ শুটিংয়েও তৈরি করেছে নতুন ইতিহাস।  


আরও পড়ুন: IAS-এর চাকরি ছেড়ে রাজনীতিতে দিব্যা মিত্তল, কোন দলে যোগ দিচ্ছেন?

নীরুর সোনার পদক জেতার পর এশিয়ান গেমসে ভারতের মোট পদকসংখ্যা দাঁড়িয়েছে ৪৭। এর মধ্যে ৫টি সোনা, ২১টি রুপো এবং ২১টি ব্রোঞ্জ পদক এসেছে। পদক তালিকায় ভারত রয়েছে ১২ নম্বরে। শুটিংয়ে এর আগেও একাধিক পদক এসেছে ভারতের ঝুলিতে। তবে নীরু ধান্দার এই সাফল্য আলাদা করে মনে রাখার মতো কারণ এশিয়ান গেমসের ইতিহাসে মহিলাদের ব্যক্তিগত খেলায়  তিনিই প্রথম ভারতীয় সোনাজয়ী।  

নামতে গিয়ে চলন্ত ট্রেনের নিচে মহিলা, ৫ মিনিটের মধ্যে যা ঘটল….

সম্ভল হিংসা মামলায় যোগী সরকারকে ১০ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে নজরদারি পুলিশের

স্বস্তিতে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী, শিক্ষাগত বিতর্ক নিয়ে দায়ের মামলা খারিজ

খাবার কিনতে গিয়ে পাঁচ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার বৃদ্ধ

রাজ্যে পালাবদলের পর অনুষ্ঠিত হচ্ছে ‘ভারত শক্তি সপ্তাহ’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

নাইজেরিয়ার জঙ্গলে হাড়হিম করা দৃশ্য! একসঙ্গে উদ্ধার ২৮ জনের মাথার খুলি

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

IAS-এর চাকরি ছেড়ে রাজনীতিতে দিব্যা মিত্তল, কোন দলে যোগ দিচ্ছেন?

টানা বৃষ্টির পর স্বস্তি, তবে বাড়বে অস্বস্তি! আজ কেমন থাকবে কলকাতা-সহ বাংলার আবহাওয়া?

ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০, আহত ৮০

এশিয়াডের মঞ্চে ভারতের জয়জয়কার, শুটিংয়ে সোনা জিতলেন নীরু ধান্দা

রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ আগুন, মৃত অন্তত ১৪

ডিউটি থেকে বেরোতে অনুমতি মিলবে, তবে দিতে হবে ২৫ হাজার! ঘুষ নিতে গিয়ে গ্রেফতার নিরাপত্তারক্ষী