Asian Games: শেফালির ঝোড়ো সেঞ্চুরি, বাংলাদেশের বিরুদ্ধে ১৯৬ রানের টার্গেট ভারতের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: এশিয়ান গেমসের শুরুটা ভাল করেছে ভারতের মেয়েরা। প্রথম ম্যাচে মাত্র পাঁচ ওভারেই জাপানকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছেন হরমনপ্রীত কৌররা। আজ, রবিবার জাপানে এশিয়ান গেমসের দ্বিতীয় ম্য়াচে বাংলাদেশের মুখোমুখি খেলতে নেমে বড় রানের স্কোর করলেন স্মৃতি মান্ধানারা। কুড়ি ওভারে বাংলাদেশকে ১৯৬ রানের টার্গেট দিল ভারত।

এদিন সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হয়েছে ভারত। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর। ব্যাট করতে নেমে প্রথম থেকেই মারমুখী ছিল ওপেনিং জুটি স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা। রেকর্ড গড়লেও স্মৃতি (৩৭) দ্রুত আউট হয়ে সাজঘরে ফেরেন। বড় স্কোর আসেনি জি কমলিনীর ব্যাট থেকে (৩)। বাংলাদেশের বিরুদ্ধ ২২ গজে ব্যাট হাতে একাই ঝড় তোলেন শেফালি। মাত্র ৪৯ বলে হাঁকান সেঞ্চুরি। তাঁর ইনিংস সাজানো ছিল ৯টি ছয় ও তিনটি চার দিয়ে। বলা যেতে পারে শেফালির কাঁধে ভর করেই এত বড় স্কোর এশিয়াডের মঞ্চে গড়ল ভারত। শেফালি একাই বাংলাদেশি বোলারদের ফুৎকারে উড়িয়ে দেন। শুধুই শেফালি নন, তাঁকে যোগ্য সঙ্গ দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে রানের স্কোর তুলতে সাহায্য করেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর। তাঁর ব্যাট থেকে আসে ৪০ রান। 

আরও পডুন: হাওড়াগামী ট্রেনে ঘুরে বেড়াচ্ছে ইয়া বড় বিষধর সাপ, এল কোথা থেকে? আতঙ্কে যাত্রীরা

অপরদিকে ভারতের প্রমিলা ব্রিগেডের সামনে ফিঁকে বোলিং করতে দেখা গেল বাংলাদেশকে। যদিও একটি করে উইকেট নিয়ে দলের মান রক্ষা করেছেন সঞ্জিদা আখতার মেঘলা, নাহিদা আখতার, রাবেয়া খান ও মারুফা আখতার। তাঁরা চারজনে চার ওভার বল করে নিয়েছেন একটি করে উইকেট। যদিও সেভাবে দাগ কাটতে পারেনি রাবেয়া-মারুফাদের বোলিং। গোটা ম্যাচেই ভারতের মেয়েরা ব্যাট হাতে দাপট দেখিয়ে গিয়েছেন।

টলিউডে খুশির খবর, প্রথম সন্তানের বাবা-মা হলেন শোভন-সোহিনী, নায়িকার কোলে পুত্র এল না কন্যা?

ভোটার তালিকায় নাম বাদ, সপরিবারে এসআইআরের নোটিশ পেলেন লালকৃষ্ণ আডবানি

‘কাজের বিনিময়ে শোয়ার প্রস্তাব’, নামী পরিচালকের কুকীর্তি ফাঁস ‘জেল ফেরৎ’ অভিনেত্রীর

সৌদির তেল পরিকাঠামোয় হুথিদের হামলা, নাগরিকদের সাবধান করল আমেরিকা

সস্তার উপাদানেই বাজিমাত! দুপুরের ভোজে বানান সুস্বাদু ডিমের পাতুরি

এশিয়ান গেমসের জন্য ভারতীয় দলে যোগ ৩ দাপুটে বোলারের, কারা তাঁরা?

‘মমতা নেই, অশরীরী আত্মা ঘুরে বেড়াচ্ছে,’ কদর্য আক্রমণ পাপিয়ার

একঘেয়েমি দূর করুন, ভাত-রুটির সঙ্গে জমুক নতুন স্বাদের ‘টমেটো ভেন্ডি’

Asian Games: শেফালির ঝোড়ো সেঞ্চুরি, বাংলাদেশের বিরুদ্ধে ১৯৬ রানের টার্গেট ভারতের

করম পুজোয় জঙ্গলমহলে উৎসবের আবহ, পুরুলিয়ায় ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর

মুম্বইয়ে একের পর এক পথচারীকে পিষে দিল বেপরোয়া গতির BMW, ঘটনাস্থলেই নিহত ৩

কলকাতা হাইকোর্টের নির্দেশে গ্যালিফ স্ট্রিটে অভিযান পুলিশের, তালা ঝুলল পশুর হাটে

মহিলাদের টি-টোয়েন্টিতে ব্যাট হাতে বিশ্বরেকর্ড গড়লেন স্মৃতি মান্ধানা

এনকাউন্টারে নিহত অমৃতসরে পুলিশকর্তাকে খুনে অভিযুক্ত, নেপথ্যে পাক যোগ