বুমরাকে পিছনে ফেলে বিশ্বের এক নম্বর টেস্ট খেলোয়াড় অশ্বিন

Share:

নিজস্ব প্রতিনিধি : আইসিসির প্রকাশিত ক্রমতালিকায় বিশ্বের এক নম্বর টেস্ট খেলোয়াড় হিসাবে উঠে এলেন রবিচন্দ্রন অশ্বিন। জসপ্রীত বুমরাকে টপকে শীর্ষ স্থান দখল করলেন ভারতের এই অফ স্পিনার।

ধর্মশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। দুই ইনিংস মিলিয়ে মোট ৯টি উইকেট নেন অশ্বিন। অন্যদিকে অশ্বিনের সতীর্থ জসপ্রীত বুমরা ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে মাত্র দুই উইকেট পান। অশ্বিন ও বুমরার এই পারফরমেন্স সরাসরি প্রভাব ফেলেছে আইসিসির পয়েন্ট টেবিলে। বর্তমানে টেস্টের ক্রমতালিকায় ৮৭০ পয়েন্ট পেয়ে শীর্ষস্থানে উঠে আসেন রবিচন্দ্রন অশ্বিন। রবিচন্দ্রন অশ্বিনের পর দ্বিতীয় স্থানে রয়েছেন জসপ্রীত বুমরা। জসপ্রীত বুমরার সঙ্গে দ্বিতীয় স্থান দখল করে রয়েছেন জশ হ্যাজেলউড।

শুধু রবিচন্দ্রন অশ্বিনই নয়, ধর্মশালায় শেষ টেস্টে কুলদীপ যাদবের পারফরমেন্স ছিল দুর্ধর্ষ। কুলদীপ ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন। এই পারফরমেন্সের ফলেই টেস্টের ক্রমতালিকায় ১৬তম স্থানে উঠে এলেন কুলদীপ যাদব।

অন্যদিকে আইসিসির প্রকাশিত ক্রমতালিকায় টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে ষষ্ঠস্থানে উঠে এসেছেন রোহিত শর্মা। রোহিত শর্মার পর অষ্টম স্থানে রয়েছেন যশস্বী জয়সওয়াল ও নবম স্থানে রয়েছেন বিরাট কোহলি। অন্যদিকে অন্যদিকে টি ২০ ফরম্যাটে আইসিসির প্রকাশিত ক্রমতালিকায় প্রথম স্থানে রযেছেন সূর্যকুমার যাদব ও ষষ্ঠ স্থানে রয়েছেন যশশ্বী জয়সওয়াল।

সুরক্ষায় সেরা! ৬টি এয়ারব্যাগ ও ২৭ কিমি মাইলেজ সহ লঞ্চ হল Honda City ফেসলিফ্ট

কলকাতাসহ দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সারাদিন AC-তে থাকছেন? নষ্ট হতে পারে ত্বক ও চুল, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ফের পেট্রল-ডিজেলের দাম বৃ্দ্ধি! কলকাতায় কত টাকায় মিলছে জ্বালানি?

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

তীব্র গরমে বাইক চালাচ্ছেন? শরীরে এই সঙ্কেত দেখলেই সাবধান

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের লক্ষণ অবহেলা নয়, হতে পারে প্রাণঘাতী

আম খেলে কি মোটা হয়? দূর করুন মনের সব ভুল ধারণা

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সফরে দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে বৈঠকে শুভেন্দু

ভারতে আম উৎপাদনে অন্যতম সেরা কোন রাজ্য? জেনে নিন…

জলের মতো বেরিয়ে যাচ্ছে টাকা? জানুন, কোন গ্রহের প্রভাবে হচ্ছে আর্থিক ক্ষতি

স্বপ্নে আরশোলা দেখার অর্থ কী? এগুলো কি শুভ না অশুভ লক্ষণ?