ভারত তুলল ১৩৬ রান, কিন্তু জেতার জন্যে অজিদের টার্গেট ১৩১, বাড়তি সুবিধা কেন অস্ট্রেলিয়ার?

শুরু হয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের প্রথম ODI ম্যাচ। রবিবার ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে পার্থে স্টেডিয়ামে। টসে জিতে প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৩৬ রান তুলেছে ভারত।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শুরু হয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের প্রথম ODI ম্যাচ। রবিবার ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে পার্থে স্টেডিয়ামে। টসে জিতে প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৩৬ রান তুলেছে ভারত। অর্থাৎ অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য হওয়ার কথা ১৩৭ রান। কিন্তু ভারতের ইনিংসের পরে দেখা গেল জেতার জন্যে অস্ট্রেলিয়া কে মাত্র ১৩১ রান করতে হবে। কিন্তু ১৩৭ রানের জায়গায় ১৩১ রান করতে হবে কেন অজিদের? তাঁদের ক্ষেত্রে ৬ রান কমে বাড়তি সুবিধা কেন? আসলে আজ ম্যাচ শুরু হওয়ার সময়ে চারবার বৃষ্টি হওয়ার কারণে খেলা বন্ধ ছিল। ফলে ওভার ৫০ থেকে কমে তাদের দেওয়া হয় ২৬। তাই ডাকওয়ার্থ- লুইস নিয়মে বদলে গিয়েছে অস্ট্রেলিয়ার লক্ষ্য। কেননা যে কোনও ম্যাচের মাঝে বৃষ্টি নেমে খেলার ব্যাঘাত ঘটালে, অর্থাৎ ওভার কমে গেলে তখন ডাকওয়ার্থ-লুইস নিয়ম কাজে লাগানো হয়। তখনই ঠিক হয়, জেতার জন্যে কত লক্ষ্য হতে হবে?

সাধারণত এই নিয়মে দুটি ফলাফল ঘোষণা হয়। কোনও দল শুরুতে যা রান করেছে, প্রতিপক্ষের সামনে তার লক্ষ্য বেশি হতে পারে। আবার কখনও প্রতিপক্ষের লক্ষ্য কমেও যেতে পারে। আর এক্ষেত্রে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে দ্বিতীয় ঘটনা ঘটেছে। এদিন ম্যাচে নেমেই আউট হন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। একেবারে রান তুলতে পারেননি তাঁরা। অথচ বহুদিন পরে তাদেরকে খেলতে দেখে দেশবাসীর উচ্ছ্বাস ছিল দ্বিগুণ। কেননা টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তাদের প্রথম ম্যাচ।

তাই সকলের নজর ছিল দুই দাপুটে ব্যাটসম্যান এর দিকে। কিন্তু পার্‌থে প্রথমে ব্যাট করতে নেমে দ্রুত উইকেট হারায় ভারত। টপ অর্ডারের তিন ব্যাটার রোহিত শর্মা, বিরাট কোহলি ও শুভমন গিল দ্রুত আউট হয়ে যান। ফলে চিন্তার ভাঁজ পড়ে টিম ইন্ডিয়ার। প্রথম বার খেলা বন্ধ হওয়ার সময় ভারত ২ উইকেট হারিয়েছিল। দ্বিতীয় বার খেলা বন্ধ হওয়ার সময় ৪ উইকেট হারায় ভারত। তাই যেহেতু ভারতের উইকেট পড়ে যায়, তাই ডাকওয়ার্থ-লুইস নিয়মে অস্ট্রেলিয়ার লক্ষ্য কমিয়ে দেওয়া হয়। তবে যদি ভারতের একই রানে উইকেট না পড়ত তা হলে অস্ট্রেলিয়ার লক্ষ্য বাড়ত। অর্থাৎ উইকেট হারানোর জন্যে শুভমনদের রানের থেকে ৬ রান কম টার্গেট দেওয়া হল অজিদের।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল