বৃষ্টিবিঘ্নিত মেলবোর্ন টেস্টে প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া ১৮৭/৩

Share:

নিজস্ব প্রতিনিধি: বক্সিং ডে টেস্টের প্রথম দিনেই জঘন্য ফিল্ডিংয়ের প্রদর্শনী দেখালেন পাকিস্তানি ফিল্ডাররা। আর তার সুযোগ নিয়েই বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনের খেলা শেষে তিন উইকেট হারিয়ে ১৮৭ রান তুলেছেন অস্ট্রেলিয়া। ক্রিজে রয়েছেন মার্নুস লাবুশানে (৪৬) ও ট্র্যাভিস হেড (৯)।

মঙ্গলবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে প্রথমে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। ইনিংসের তৃতীয় ওভারে ব্যক্তিগত ২ রানে ভাগ্যগুণে বেঁচে যান ওয়ার্নার। শাহিন আফ্রিদির বল অজি ওপেনারের ব্যাট ছুঁয়ে খেয়ে চলে যায় দ্বিতীয় স্লিপে দাঁড়ানো আবদুল্লাহ শফিকের হাতে। সেই সহজ ক্যাচ  ফস্কান শফিক।  এর পরে ব্যাক্তিগত ১৭ রানে ফের একবার ওয়ার্নারের ক্যাচ উঠেছিল স্লিপে। ওই ক্যাচ লুফে নেওয়ার চেষ্টা করেননি কোনও পাক ফিল্ডার। ফলস্বরূপ বল চলে যায় বাউন্ডারিতে। দু-দু’বার জীবন ফিরে পাওয়া অজি ওপেনার অবশ্য ব্যাট হাতে ঝলসে উঠতে পারেননি।  মধ্যাহ্ন ভোজনের বিরতির আগের মুহুর্তে ব্যক্তিগত ৩৮ রানে সালমান আগার বলে স্লিপে বাবর আজমের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন। যদিও তার আগে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের নিরিখে টপকে যান প্রাক্তন অজি অধিনায়ক স্টিভ ওয়কে।

মধ্যাহ্ন ভোজের বিরতির খানিক বাদে ফিরে যান উসমান খাজাও (৪২)। হাসান আলীর বলে সালমান আগার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। পর পর দুই উইকেট হারিয়ে খানিকটা বিপাকে পড়ে যায় অজি শিবির। এর পরে তৃতীয় উইকেটে জুটি বেঁধে দলকে বিপদ থেকে টেনে তোলার চেষ্টা চালান স্টিভ স্মিথ ও মার্নুস লাবুশানে। কিন্তু বৃষ্টি বাগড়া দেয় ম্যাচে। তৃতীয় সেশনের আগে আর খেলা শুরু করা যায়নি। বৃষ্টি থামার পরে খেলা শুরু হলে পাক বোলারদের আক্রমণ সামলে দলকে এগিয়ে নিয়ে যান লাবুশানে-স্মিথ। চা পানের বিরতির পরে স্মিথকে ফেরান আমের জামিল। পাকিস্তানিদের আবেদনে প্রথমে সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নিয়েই উইকেটটি পায় পাকিস্তান। ৭৫ বলে ২৬ রান করে ফেরেন স্মিথ। চতুর্থ উইকেটে জুটি বেঁধে দিনের শেষে দলকে ১৮৭ রানে পৌঁছে দেন লাবুশানে ও ট্র্যাভিস হেড।

উত্তরাখণ্ডে টানেল ধসে ৭ শ্রমিকের মৃত্যু, জখম ১৪

স্বাধীনতা দিবসে দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে বিশেষ সম্মান মুখ্যমন্ত্রীর

জাপানে রেকর্ড বৃষ্টিতে নিহত ৪, নারিতা বিমানবন্দরে আটকে হাজার হাজার যাত্রী

কলকাতার খুব কাছ দিয়ে ঝাড়খণ্ডে ঘুরবে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরাখণ্ডের চামোলিতে নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে মৃত্যু ৭ শ্রমিকের, আহত একাধিক

একঘেয়ে পায়েস খেয়ে অরুচি? স্বাদ বদলে বানান নারকেল-মাখানার ক্ষীর

সূর্য-বুধের মহাযোগ, ভাগ্য খুলতে পারে ৫ রাশির! আসবে অর্থ ও সাফল্য

মঙ্গলের উল্টো চাল, রাহুর নক্ষত্রে গোচর, কপাল পুড়বে ৪ রাশির জাতকদের

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম