তৃতীয়দিনের শেষেও অজিদের চাপে রাখল ভারত

গোলাপি বলের টেস্টে আরও সুবিধাজনক জায়গায় চলে গিয়েছে দেশের প্রমীলা বাহিনী।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্মৃতি মান্ধানার শতরানের ওপর ভর করে দ্বিতীয় দিনের শেষে অনেকটাই সুবিধাজনক জায়গায় ছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। শনিবার দীপ্তি শর্মা সেটির ওপর আরও প্রলেপ দিলেন। শেষ দিকে ৬৬ রানের অনবদ্য একটি ইনিংস খেললেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গ দিলেন তানিয়া ভাটিয়া (২২)।

দিন-রাতের টেস্টে প্রথমে ব্যাট করে ৮ উইকেটের বিনিময়ে ৩৭৭ রান করেছে মিতালি রাজ অ্যান্ড কোম্পানি। যার ফলে গোলাপি বলের টেস্টে আরও সুবিধাজনক জায়গায় চলে গিয়েছে দেশের প্রমীলা বাহিনী। তৃতীয় দিনের শেষে প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে তাদেরই ঘরের মাঠে চেপে ধরল উইমেন ইন ব্লু।

ব্যাট করতে নেমে (৬০ ওভারে) ৪ উইকেটের বিনিময়ে ১৪৩ রান তুলেছে অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল। মাত্র ১৪ রানেই বেথ মুনির (৪) উইকেট হারায় তারা। এরপর দলের ব্যাটিংয়ের হাল ধরেন অধিনায়ক ম্যাক ল্যানিং এবং অ্যালিসা হেলি। ২৯ রান করে আউট হল হেলি এবং ৩৮ রানে প্যাভিলিয়নের রাস্তা ধরেন ল্যানিং। পেরি ও ম্যাকগ্রাথ স্কোরবোর্ডকে সচল রাখেন। তবে ২৮ রান করে আউট হন ম্যাকগ্রাথ। এখনও ২৩৪ রানে পিছিয়ে অজিরা। টিম ইন্ডিয়ার হয়ে ২টি করে উইকেট নিয়েছেন ঝুলন গোস্বামী ও পূজা বস্ত্রকার।  

আমেরিকা ও নাইজেরীয় সেনার যৌথ অভিযানে নিহত ১৭৫ আইএস জঙ্গি

চিনে নিন সেই ৪ অপরিচিত খেলোয়াড়কে যাঁরা প্রথমবার টিম ইন্ডিয়াতে সুযোগ পেয়েছেন

ইডি অফিসারদের উপর হামলার অভিযোগ, শেখ শাহজাহানের ঘনিষ্ঠ দুই তৃণমূলনেত্রী গ্রেফতার

ফের শেয়ার বাজারে বড় ধস, হুড়মুড়িয়ে পড়ল সেনসেক্স, নিফটি

প্যাচপ্যাচে গরমে নাজেহাল দশা, আরও বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি, কী জানাচ্ছে আবহাওয়া দফতর?

ইরানের সঙ্গে দ্রুত যুদ্ধ শেষের বার্তা দিয়েও তেহরানকে বড় সতর্কবার্তা ট্রাম্পের

7000mAh ব্যাটারি সহ iQOO-র 5G গেমিং ফোনে মিলছে ১০ হাজার টাকা ছাড়

মাত্র ২০ টাকায় সম্পূর্ণ চার্জ, সবচেয়ে সস্তা বৈদ্যুতিন স্কুটারের কত দাম ?

শিয়রে যুদ্ধ, মেশিন গান নিয়ে বিয়ের মণ্ডপে ইরানি তরুণরা

মিচেল-ইংলিসের ঝোড়ো ব্যাটিং, রাজস্থানকে ২২১ রানের লক্ষ্য দিল লখনউ

চট্টগ্রামে ভারতীয় দূতাবাসের ভিতর থেকে আধিকারিকের মরদেহ উদ্ধার

‘রোমে স্বাগতম বন্ধু’, ইতালিতে পৌঁছানোর পর ভাইরাল মোদি-মেলানির নতুন সেলফি

হার্ট অ্যাটাকের সময় অ্যাসপিরিন কি সত্যিই জীবনদায়ী? কী বলছেন বিশেষজ্ঞরা

ক্র্যাশ ডায়েট নয়, দৈনন্দিন অভ্যাস বদলেই কমতে পারে ১৪ কেজি ওজন