ডেনমার্ককে হারিয়ে বিশ্বকাপের শেষ আটে অস্ট্রেলিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: সবুজ গালিচা থেকে গ্যালারি সবেতেই ছিল হলুদ গর্জনের ঢেউ। এতটা স্নায়ুর চাপ নিয়ে ডেনমার্কের বিরুদ্ধে খেলাটা অত সহজ ছিল না। কারণ, পাল্লা যতই অস্ট্রেলিয়ার দিকে ভারী হোক না কেন, অনেক সময় স্নায়ুর চাপ জেতা ম্যাচকেও হারিয়ে দেয়। তবে এমন দুর্ঘটনা ঘটনি। স্বভাবসিদ্ধভাবেই ডেনমার্কের বিরুদ্ধে ২-০ গোলে জিতে যায় অস্ট্রেলিয়া।

ডেনিশরা চেষ্টা করেছিল অনেক। কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। এদিন প্রথম থেকেই আলাদা ছন্দে ছিলেন হলুদ জার্সির দলটি। বিশ্বকাপে প্রথমবার খেলতে নামেন সাম কার। এতে যেন আরও বেশি উত্তেজনা ছড়িয়েছিল এদিন মাঠে। এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালের দরজা খুলে গিয়েছে অস্ট্রেলিয়ার কাছে। তবে বিশ্বকাপে ডেনমার্কের যাত্রা এখানেই শেষ হয়েছে।

তবে এদিন প্রথম থেকেই আক্রমণাত্বক খেলছিল ডেনমার্ক। বরং সেই তুলনায় অস্ট্রেলিয়ানরা এগোচ্ছিল ধীর গতিতে। তবে সুযোগ বুঝে ২৯ মিনিটের মাথায় প্রথম গোলটি পায় অস্ট্রেলিয়া। অনেক চেষ্টা করেও গোল শোধ করতে পারেনি ডেনমার্ক। দ্বিতীয়ার্ধের শুরু থেকে একই ফর্ম বজায় রাখে ডেনিশরা। কিন্তু সুরাহা হয়নি। ম্যাচের বয়স যখন ৬০ মিনিট, তখন অস্ট্রেলিয়ার হয়ে রাসো হেড পাস থেকে গোল করে দলের জয় সুনিশ্চিত করেন। আর তারপরেই গ্যালারি উন্মাদনায় ফেটে পড়ে।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন