ফিলিস্তিনি ইস্যুতে খাজার প্রতিবাদের প্রশংসা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: গাজায় ইজরায়েলের গণহত্যার প্রতিবাদে গর্জে উঠে সতীর্থ থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটারদের সমর্থন পেয়েছিলেন উসমান খাজা। এবার অজি ওপেনারের পাশে দাঁড়ালেন খোদ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেজ। সোমবার নতুন বছরের এক অনুষ্ঠানে যোগ দিয়ে ফিলিস্তিনি ইস্যুতে উসমান খাজার প্রতিবাদের প্রশংসা করেছেন তিনি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর কথায়, ‘সব মানুষ সমান- এই বার্তা দেওয়ার ক্ষেত্রে উসমান খাজা যে সাহস দেখিয়েছে তার জন্য তাকে অভিনন্দন জানাচ্ছি। দারুন সাহসিকতার পরিচয় দিয়েছেন তিনি।’

উল্লেখ্য, গাজায় নিরীহ ফিলিস্তিনিদের গণহত্যার প্রতিবাদে নিজের ব্যাটে ফিলিস্তিনি পতাকা নিয়ে নামতে চেয়েছিলেন অজি ওপেনার উসমান খাজা। যদিও সেই অনুমতি দেয়নি খুনি ইজরায়েলের গণহত্যার সমর্থক বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি।  তবুও প্রতিবাদের পথ থেকে পিছু হঠেননি খাজা। বাঁ হাতে কালো ব্যান্ড পরেই পার্থ টেস্টে খেলতে নেমেছিলেন তিনি। ওই ঘটনার জন্য তাঁকে তিরস্কারও করেছিল আইসিসি।  

বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার দ্বিচারিতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মেলবোর্ন টেস্টে নিজের কেডসে দুই মেয়ে আলিয়া ও আয়েশার নাম লিখে খেলতে নেমেছিলেন খাজা। তাঁর ওই প্রতিবাদকে সমর্থন জানিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিংস থেকে প্রাক্তন ক্যারিবীয় কিংবদন্তি ক্রিকেটার মাইকেল হোল্ডিং। অজি অধিনায়ক কামিংস স্পষ্টই জানিয়ে দিয়েছিলেন, ‘উসমান খাজা ব্যাটে ফিলিস্তিনি পতাকার স্টিকার লাগাতে চেয়ে কোনও ভুল করেননি। প্রতিবাদের অধিকার সবার রয়েছে।’ আগামী বুধবার পাকিস্তানের বিরুদ্ধে সিডনিতে তৃতীয় টেস্ট খেলতে নামছে আস্ট্রেলিয়া। ওই ম্যাচে শেষবারের মতো দলের হয়ে গোড়াপত্তন করতে নামবেন ডেভিড ওয়ার্নার ও উসমান খাজা। কেননা, সিডনি টেস্টের পরেই টেস্ট থেকে অবসর নিচ্ছেন ওয়ার্নার। কিন্তু তাঁর বিদায় ম্যাচে সতীর্থ খাজা ফিলিস্তিনি ইস্যুতে নতুন কোনও প্রতিবাদের পথে হাঁটেন কিনা, তা দেখতে মুখিয়ে রযেছে গোটা বিশ্ব।

আজ থেকেই বঙ্গে বৃষ্টির ভ্রুকুটি! ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩