স্পেনের হাতে ট্রফি দেওয়ার পর মঞ্চ ছাড়তে নারাজ ট্রাম্প, ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি: ফিফা বিশ্বকাপের  ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। কিন্তু ম্যাচের পর ট্রফি প্রদান অনুষ্ঠান ঘিরে বেশি আলোচনায় উঠে এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আচরণ।  হাতে বিশ্বজয়ের ট্রফি পাওয়ার পর স্পেন যখন বিশ্বকাপ জয়ের ঐতিহাসিক মুহূর্তে পালন করতে ব্যাস্ত সেই সময়েই স্পেনের ফুটবলারদের সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে পড়েন ট্রাম্প। এমনকি সেই সময় ট্রাম্প মঞ্চ ছাড়তে অনীহা দেখান বলে জানা গিয়েছে। সেই ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। 

আমেরিকার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালের পর ট্রফি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্পেন অধিনায়কের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেওয়ার পর ইনফান্তিনো মঞ্চ থেকে সরে গেলেও ট্রাম্প সেখানেই দাঁড়িয়ে থাকেন। ফলে স্পেনের ফুটবলারদের উদযাপনের কেন্দ্রবিন্দুতে অনাকাঙ্ক্ষিতভাবে তিনিও চলে আসেন। ভিডিওতে দেখা গিয়েছে,  ইনফান্তিনো ট্রাম্পকে মঞ্চ থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিলেও তিনি কিছুক্ষণ একই জায়গায় দাঁড়িয়ে থাকেন। তখনই স্পেনের খেলোয়াড়রা বিশ্বকাপ ট্রফি নিয়ে উল্লাসে মেতে ওঠেন এবং ট্রাম্পও সেই আনন্দে সামিল হন।   ট্রাম্পকে এই অবস্থায়  দেখে  গ্যালারি জুড়ে বিদ্রুপ শুরু হয়। শিস্‌ দেন দর্শকদের একাংশ। ট্রাম্প অবশ্য এই ঘটনাকে একেবারেই পাত্তা দেননি। সেই ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গিয়েছে  অনেকেই এটিকে বিব্রতকর মুহূর্ত বলে মন্তব্য করেছেন।  

উল্লেখ্য, অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে স্পেন। ম্যাচের রোমাঞ্চকর লড়াইয়ের পর ট্রফি লগবা উৎসব হওয়ার কথা ছিল শুধুই স্পেনের। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মঞ্চে থেকে যাওয়ার ঘটনাই শেষ পর্যন্ত সেই আনন্দে কিছুটা ছেদ ফেলে। ফুটবল প্রেমীদের পাশাপাশি বিশ্বজুড়েও এই ভিডিও নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে।  

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ