অক্ষর প্যাটেলের মাথায় চোট, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগেই বড়সড় ধাক্কা খেল ভারত

জোর ধাক্কা! পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে নামার আগেই মাথায় চোট পেয়ে মাথা ছাড়লেন ভারতীয় অলরাউন্ডার অক্ষর প্যাটেল।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জোর ধাক্কা! পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে নামার আগেই মাথায় চোট পেয়ে মাথা ছাড়লেন ভারতীয় অলরাউন্ডার অক্ষর প্যাটেল। আগামিকাল এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার প্রথম সুপার ফোর ম্যাচ। তার আগেই অক্ষর প্যাটেলের মাথায় চোট পাওয়ার খবর চিন্তায় ফেলে দিয়েছে টিম ইন্ডিয়াকে। ২০২৫ সালের এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওমানকে ২১ রানে হারিয়ে হ্যাটট্রিক করেছে ভারত। ওমান ভারতকে কঠিন লড়াইয়ে ফেলেও জয় নিশ্চিত করতে পারেনি। এটি ছিল এশিয়া কাপে ভারতের তৃতীয়বার জয়। আগামিকাল ভারতের পরবর্তী ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে। এটি হবে টিম ইন্ডিয়ার প্রথম সুপার ফোর ম্যাচ। কিন্তু তার আগেই বড়সড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া।

মাথায় গুরুতর চোট পেয়েছেন ভারতীয় অলরাউন্ডার তারকা অক্ষর প্যাটেল। আসলে, অক্ষর প্যাটেল ওমানের বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয় ইনিংস খেলার সময় মাথায় চোট পেয়ে আহত হয়েছেন। ওমানের বিরুদ্ধে লক্ষ্য তাড়া করতে গিয়ে, অক্ষর প্যাটেল ১৫তম ওভারে একটি ক্যাচ ধরার চেষ্টা করেছিলেন, কিন্তু বল তার হাত থেকে পিছলে যায়, যার ফলে ক্যাচ মিস হয়। এই সময়েই তিনি ভারসাম্য হারিয়ে ফেলেন এবং মাটিতে পড়ে গিয়ে মাথায় চোট পান। পরবর্তীতে ওমানের বাকি ইনিংসের সময় তাঁকে আর মাঠে ফিরতে দেখা যায়নি। সুতরাং মনে করা হচ্ছে, অক্ষর পাকিস্তানের বিরুদ্ধে পরবর্তী বড় ম্যাচ খেলবেন না। যদিও ওমানের বিরুদ্ধে ম্যাচের পর, ভারতের ফিল্ডিং কোচ টি. দিলীপ জানিয়েছেন, অক্ষর আপাতত ঠিক আছেন। তবে, পরবর্তী ম্যাচের আগে টিম ইন্ডিয়ার হাতে খুব কম সময় আছে, তাই পাকিস্তানের বিরুদ্ধে অক্ষরের উপস্থিতি একটি কঠিন চ্যালেঞ্জ হতে পারে।

উল্লেখ্য, ওমানের বিরুদ্ধে ম্যাচের জন্য টিম ইন্ডিয়া তাদের প্লেয়িং ইলেভেনে দুটি পরিবর্তন এনেছিল। জসপ্রীত বুমরাহ এবং বরুণ চক্রবর্তীকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল। তাদের জায়গায় আর্শদীপ এবং হর্ষিত রানাকে নেওয়া হয়েছিল। এবার দেখা যাক, পাকিস্তানের বিরুদ্ধে ভারত কোন কম্বিনেশন খেলবে, যা ভক্তদের আকর্ষণ করবে! গত রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে নামার আগে অনেক বিতর্কের সম্মুখীন হয়েছিল টিম ইন্ডিয়া। যদিও পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে ১৩১ রানে জয়যুক্ত হয়েছে টিম ইন্ডিয়া। তবুও দেশবাসীর মধ্যে কোনও উচ্ছ্বাস ছিল না। যেমনটা ভারত-পাকিস্তানের ম্যাচে সবসময় দেখা যায়।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল