চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রাক্তন ক্রিকেটার ইমরানকে নিয়ে উদ্বেগ আজহারউদ্দিনের

courtesy google

নিজস্ব প্রতিনিধি:  পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও ১৯৯২ বিশ্বকাপজয়ী প্রাক্তন পাক অধিনায়ক ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। এক্স পোস্টে তিনি লেখেন,‘ইমরান ভাইয়ের খবর শুনে গভীরভাবে মর্মাহত হয়েছি। ক্রিকেট আমাদের বহু স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে, এবং একজন সহ-খেলোয়াড় হিসেবে তাঁর সঙ্গে একই মঞ্চ ভাগ করে নেওয়া ও তাঁর কাছ থেকে শেখার প্রচুর সুযোগ পেয়েছি। আমি আন্তরিকভাবে অনুরোধ করছি, তাঁর সঙ্গে যেন মর্যাদাপূর্ণ আচরণ করা হয়।” 

অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন আরও লিখেছেন,  “তাঁর সুস্বাস্থ্য কামনা করছি এবং তাঁর পরিবারের জন্য শক্তি ও সাহস প্রার্থনা করছি।’ এর আগে ইমরান খানের শারীরিক অসুস্থতার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ় শরিফের আবেদন জানিয়েছেন আন্তর্জাতিক অধিনায়কেরা। মোট ১৪ জন প্রাক্তন আন্তর্জাতিক অধিনায়ক একটি আবেদনে সই করেছেন। সেখানে ইমরান খানের জন্য সঠিক চিকিৎসা, মানবিক পরিবেশে বন্দিত্ব এবং আইনি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। সেখানে সই করেছিলেন প্রাক্তন অধিনায়ক সহ একাধিক ক্রিকেটাররা। খবরে দাবি করা হয়েছে, ইমরান খানের ডান চোখের ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গিয়েছে। তাঁর পরিবার ও সমর্থকদের অভিযোগ, জেলে তাঁদের দেখা করার সুযোগও দেওয়া হচ্ছে না।

আরও পড়ুন: কুলদীপের বদলে ফিরছেন অর্শদীপ, কেমন হবে নেদারল্যান্ডসের বিপক্ষে ভারতের প্রথম একাদশ?

চিঠিতে আগেই উল্লেখ করা হয়েছে রাজনৈতিক মতভেদ থাকলেও, একজন প্রাক্তন প্রধানমন্ত্রী ও আন্তর্জাতিক ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে তাঁর মর্যাদা রক্ষা করা উচিত। তার জন্য বেশ কয়েকটি বিষয়কে উল্লেখ করা হয়েছিল। যাতে তিনি অন্তত উন্নত মানের চিকিৎসা পান। এবার সেখানে প্রকটন ভারত অধিনায়ক আজাহারউদ্দিন এক্স হ্যান্ডেলে উদ্বেগ প্রকাশ করে তার দ্রুত চিকিৎসা  ও  শারীরিক সুস্থতা কামনা করেছেন।

Published by:

Share Link:

More Releted News:

‘প্রয়োজনে IPL ছাড়তে পারেন বিরাট-রোহিত’, বিশ্বকাপজয়ী তারকার মন্তব্যে চর্চা তুঙ্গে

চেন্নাই শিবিরে বড় ধাক্কা, চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

এমবাপেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই

একপেশে ম্যাচে লখনউকে দুরমুশ করে জয়ী বিরাটরা

বেঙ্গালুরুর বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ে ১৪৬ রানেই গুটিয়ে গেল লখনউ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ