নতুন ইতিহাস সৃষ্টি করলেন বাবর আজম, জেনে নিন কী

একেবারে যেন অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছেন বাবর আজম। ফের একটি পালক যুক্ত হল পাক অধিনায়কের মুকুটে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: একেবারে যেন অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছেন বাবর আজম। ফের একটি পালক যুক্ত হল পাক অধিনায়কের মুকুটে। গত বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শতরান করে বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে একটা নতুন ইতিহাস সৃষ্টি করে ফেললেন এই পাক ক্রিকেটার। ওয়ান ডে ক্রিকেটে দু’বার সেঞ্চুরির হ্যাটট্রিক সেরে ফেললেন বাবর। যা বিশ্বের আর কোনও ক্রিকেটারের নেই। ক্যারিবিয়ানদের বিপক্ষে এই শতরানের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ দু’টি ওয়ান ডে ম্যাচে সেঞ্চুরি করেছিলেন তিনি। সেই দুই ম্যাচের একটিতে ৮৩ বলে ১১৪ এবং আরেকটিতে ১১৫ বল খেলে ১০৫ রান করেছিলেন। আর ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজের ওডিআই প্রথম ম্যাচে ১০৭ বলে বাবরের ব্যাট থেকে আসে ১০৩ রান। 

এর আগে ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি সিরিজে শতরানের হ্যাটট্রিক করেছিলেন বাবর আজম। সেই সময় টানা তিন ম্যাচে ১২০, ১২৩ এবং ১১৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি। তবে বিশ্বের একমাত্র ব্যাটসম্যান হিসেবে টানা চার ম্যাচে সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে একমাত্র কুমার সাঙ্গাকারার। এবার বাবরের সামনে শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়কের রেকর্ড ভাঙার বড়সড় সুযোগ রয়েছে। 

শেষ দু’বছর ধরে বেশ ভালো ছন্দেই রয়েছেন বাবর। কমবেশি সব জায়গাতেই তাঁর ব্যাট ঝলসাচ্ছে। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করেছেন ভবিষ্যতে আরও অনেক রেকর্ড গড়বেন এই পাক অধিনায়ক। 

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক