চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্যারিস অলিম্পিকে যাওয়ার স্বপ্ন শেষ বজরং পুনিয়ার

নিজস্ব প্রতিনিধি : প্যারিস অলিম্পিকে কোয়ালিফাই করা থেকে ছিটকে নিলেন কুস্তিগীর বজরং পুনিয়া। সেই প্যারিস অলিম্পিকে যাওয়ার স্বপ্ন শেষ হয়ে যায় রবি দাহিয়া। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার আকাডেমিতে এই সিলেকশন ট্রায়াল হয়। সেখানেই সিলেকশন ট্রায়ারে ব্যর্থ হন বজরং ও রবি।

জানা গিয়েছে, ৬৫ কেজি ফ্রিস্টাইলের সেমিফাইনালে রোহিত শর্মার কাছে ১-৯-তে হেরে যান বজরং পুনিয়া। যদিও ওপেনিং রাউন্ডে রবীন্দরের বিরুদ্ধে জিতেছিলেন পুনিয়া। তবে সেমিফাইনালে তাঁকে রোহিতের কাছে হার মানতে হল। ফাইনালে এবার রোহিত মুখোমুখি হবে সুজিতের বিরুদ্ধে। অন্যদিকে ৫৭ কেজি ফ্রিস্টাইলে রবি দাহিয়া হেরে যান উদিতের কাছে। ১০-৮-এ হেরে যান রবি দাহিয়া। যারা ট্রায়ালে জিততে পারবেন, তাঁরা প্যারিস অলিম্পিকে অংশ নিতে পারবেন। সিলেকশন ট্রায়ালে হেরে যাওয়ার কারণে বজরং পুনিয়া ও রবি দাহিয়ার প্যারিস অলিম্পিকে যাওয়ার স্বপ্ন শেষ হয়ে গেল।

এর আগে গত বছর এশিয়ান গেমসে সেমিফাইনালে হার গিয়েছিলেন বজরং পুনিয়া। এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক দখলের লড়াইতে জাপানের কুস্তিগীর কে ইয়ামাগুচির কাছে ১০-০-তে হেরে যায় পুনিয়া। গত বছরের এশিয়ান গেমসের আগে বজরং পুনিয়াদের কোনও ট্রায়াল হয়নি। ট্রায়াল ছাড়াই বজরং পুনিয়াকে এশিয়ান গেমসে অংশ নেওয়ার ছাড়পত্র দিয়েছিল সিলেকশন কমিটি। এর আগে ৬৫ কেজি ফ্রিস্টাইলে বার্মিংহাম কমনওয়েলথ গেমসে কানাডার কুস্তিগীর কে এল ম্যাকলিনকে ৯-২-তে হারিয়ে গোল্ড মেডেল জিতে নিয়েছিল বজরং পুনিয়া।

Published by:

Share Link:

More Releted News:

‘টেনিস ও ক্রিকেটের মেলবন্ধন ঘটুক’ ভারত আসার ইচ্ছেপ্রকাশ করে জানালেন নোভাক জোকোভিচ

আইপিএলের পরেই আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ, বোর্ডের সিদ্ধান্তে ক্ষুব্ধ গম্ভীর

‘ভবিষ্যতের তারকা’, বৈভবকে নিয়ে যা যা বললেন পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার

গুজরাতের বিরুদ্ধে ম্যাচে শতরান করা তিলকের কানে দিয়েছিলেন কোন মন্ত্র, জানালেন হার্দিক

ব্যাটিংয়ের পর দাপুটে বোলিং, গুজরাতকে ৯৯ রানে হারাল মুম্বই

তিলক বর্মার অপরাজিত শতরান, গুজরাতকে ২০০ রানের লক্ষ্য দিল মুম্বই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ