পাকিস্তানকে হারিয়ে এমার্জিং এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের মেয়েরা

বুধবার খেতাব জয়ের লক্ষ্যে শ্বেতা শেরাওয়াতের নেতৃত্বাধীন ভারতীয় দলের বিরুদ্ধে মাঠে নামবে লতা মণ্ডলের মেয়েরা।  

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃষ্টি বিঘ্নিত সেমিফাইনাল ম্যাচে পাকিস্তানকে ছয় রানে হারিয়ে এমার্জিং এশিয়া কাপের ফাইনালে উঠল বাংলাদেশের মেয়েরা। আগামিকাল বুধবার খেতাব জয়ের লক্ষ্যে শ্বেতা শেরাওয়াতের নেতৃত্বাধীন ভারতীয় দলের বিরুদ্ধে মাঠে নামবে লতা মণ্ডলের মেয়েরা।  

মঙ্গলবার সকাল থেকে বৃষ্টি নামার কারণে নির্ধারিত সময়ে বাংলাদেশ ও পাকিস্তান মহিলা ‘এ’ দলের ম্যাচ শুরু করা যায়নি। শেষ পর্যন্ত বৃষ্টি থামার পরে ২০ ওভারের ম্যাচ কমিয়ে ৯ ওভারের করার সিদ্ধান্ত নেন আম্পায়াররা। প্রথমে ব্যাট করতে নেমে চরম বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় বলে সাজঘরে ফেরেন শান্তি রানি (৪)। তার পরে একে একে ফিরে যান শোভানা মোশতারি, লতা মণ্ডল, সোনা আখতার, দিলারা আখতার। ১৬ রানে ছয় উইকেট হারিয়ে চরম বিপর্যয়ের মুখে পড়ে লাল-সবুজ বাহিনী। শেষ পর্যন্ত রাবিয়া খান ও নাহিদা আখতার প্রতিরোধ গড়েন। দুজনে ৩৭ রান যোগ করেন। ৯ ওভারে সাত উইকেট হারিয়ে ৫৯ রান তোলে বাংলাদেশ।

জয়ের জন্য ৬০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেছেন পাকিস্তানের দুই ওপেনার সাওয়াল জুলফিকার ও আইমান ফাতিমা। শেষ পর্যন্ত চতুর্থ ওভারের শেষ বলে ফাতিমাকে ফিরিয়ে ওই জুটি ভাঙেন রাবেয়া খান। খানিকবাদে সাওয়াল জুলফিকারকে ফিরিয়ে ফের আঘাত হানেন নাহিদ আখতার। শেষ তিন ওভারে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল ২৭ রান। কিন্তু মাথা ঠাণ্ডা রেখে বল করে পাকিস্তানের রাহন মেশিন কার্যত অচল করে দেন মারুফা আখতার-সুলতানা খানকে। শেষ পর্যন্ত ৯ ওভারে চার উইকেট হারিয়ে ৫৩ রান তুলতে সক্ষম হয় পাকিস্তান।

তলোয়ার হাতে সুইডেনের স্কুলে ঢুকে তাণ্ডব! আহত একাধিক

দুর্গাপুজো নিয়ে প্রস্তুতি শুরু, ডিসিদের কাছে বিস্তারিত তথ্য তলব লালবাজারের

৪ লক্ষণই জানান দেবে আপনি সোয়াইন ফ্লুতে আক্রান্ত কিনা, এখনই জেনে সতর্ক হন

স্পেনের কাছে হারের পর গুন্ডামি, ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ মেসির সতীর্থ পারদেস

সিংহাসনচ্যূত স্টিভ স্মিথ, ক্যাচ নেওয়ার বিশ্বরেকর্ডের মালিক জো রুট

ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার

দিল্লি আসা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তারেক রহমান

আরজি করের নির্যাতিতার বাবার অভিযোগে দায়ের মামলায় জামিন পেলেন সঞ্জীব মুখোপাধ্যায়

পেলেট গান ইস্যুতে রাহুলের চাপে FIR দায়ের করল দিল্লি পুলিশ

‘১০০ দিনেই ৪৩ শতাংশ কাজ করেছেন শুভেন্দু,’ শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শাহের

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালদার ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

নেকড়েদের সঙ্গে কেটেছে জীবন, ৮০ বছরে চিরবিদায় নিলেন ‘স্পেনের মোগলি’

যাদবপুরের আঁচ মেদিনীপুর কলেজে, ABVP-SFI সংঘর্ষে রণক্ষেত্র এলাকা

দীর্ঘদিনের বান্ধবী গাব্রিয়েলা দিমিত্রিয়াদেজকে বিয়ে করলেন অর্জুন রামপাল