দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মাশরাফি-তামিমের‌‌ পর জাহানারার পাশে দাঁড়ালেন বাংলাদেশের‌’ দ্রাবিড় ‘ মুশফিকুর

নিজস্ব প্রতিনিধি: যৌন হয়রানির কথা প্রকাশ্যে এনে চর্চায় বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। এই দলের সদস্য পেসার জাহানারা আলম এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি যৌন হয়রানির শিকার হয়েছিলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রাক্তন নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও নারী বিভাগের প্রাক্তন ইনচার্জ তৌহিদ রহমানের দ্বারা। এই তথ্য সামনে আসতেই অনেকেই পাশে দাঁড়িয়েছেন জাহানারার। এবার এই তালিকায় নাম লেখালেন বাংলাদেশের দ্রাবিড়। বাংলাদেশ জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক মুশফিকুর রহিম বলেছেন অভিযোগ প্রমাণিত হলে দোষীদের যেন কঠোর শাস্তি দেওয়া হয়।

সমাজমাধ্যম মুশফিক লিখেছেন, ‘সম্প্রতি আমাদের ক্রিকেট সম্প্রদায়ে ছড়িয়ে পড়া কিছু ভয়াবহ খবরের কথা জানতে পেরেছি। আমি যদিও ঘটনার দুই দিক বা পুরো সত্যটা জানি না, তবুও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই পৃথিবীতে কোনো ধরনের হয়রানির স্থান নেই। আপনি যেই হোন না কেন, আপনার লিঙ্গ বা অবস্থান যাই হোক না কেন।” তাঁর আরও সংযোজন, ” যদি অভিযোগগুলি প্রমাণিত হয়, তাহলে দোষীদের অবশ্যই যথাযথ শাস্তি ও জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। যারা এই কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন, তাদের প্রতি আমার পূর্ণ সমর্থন ও সংহতি রইল। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ দেখান এবং ক্ষতিগ্রস্তদের শক্তি ও ধৈর্য দান করুন।”

জাহানারা বাংলাদেশের মহিলা দলের প্রাক্তন ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে অভিযোগ তুলে সাক্ষাৎকার দিয়েছেন জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমকে। সেই সাক্ষাৎকারে জাহানারা দাবি করেছেন যে, ‘নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় মঞ্জুরুল ইসলাম আমার সঙ্গে একাধিক অনৈতিক আচরণ করেছিলেন। সে আমার কাছে এসে কাঁধে হাত দিয়ে পিরিয়ডের দিনক্ষণ জিজ্ঞাসা করেছিল। এবং তারপর বলেছিল, পিরিয়ড শেষ হলে বলিস, তখনই তোকে খেলায় ডাকবো, চলে আসিস।

তিনি আরও বলেন, “এমনকী বিশ্বকাপে ম্যাচ শেষ হওয়ার পর যখনই আমরা লাইনে দাঁড়িয়ে হ্যান্ডশেক করতাম, তখন মঞ্জুরুল আমার সঙ্গে হ্যান্ডশেক না করে আমাকে জড়িয়ে ধরতেন। বিসিবিকে একাধিকবার বিষয়টি জানানো হলেও তারা কোনও ব্যবস্থা করেনি। দেড় বছরে অসংখ্যবার অভিযোগ করেছি। আমাদের তৎকালীন নারী উইংয়ের প্রধান নাদেল স্যারকে বারবার জানিয়েছি। কিন্তু কোনও কিছুতেই আমি বিচার পাইনি। যখন তাদের কাছে অভিযোগ করতাম। দু একদিন ঠিক থাকতো, এরপরেই আবার একই অবস্থা ধারণ করত।” প্রসঙ্গত, মুশফিকুর রহিমের আগে জাহানারার পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয় দলের দুই প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল ও মাশরাফি বিন মর্তুজা।

Published by:

Share Link:

More Releted News:

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

ম্যাচ জিতেও BCCI-এর রোষে রাজস্থানের পেসার, পেলেন কড়া শাস্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ