এই মুহূর্তে




ইউনূস সরকারের ইন্ধনে জঙ্গি হামলার আশঙ্কা, বাংলাদেশ যাচ্ছেন না হরমনপ্রীত-রিচারা

নিজস্ব প্রতিনিধি: ইউনূস সরকারের ইন্ধনে জঙ্গি হামলার আশঙ্কা। বাংলাদেশ যাচ্ছেন না হরমনপ্রীত-রিচারা। ফলে স্থগিত হয়ে যেতে পারে ভারত বাংলাদেশ সিরিজ।  ভারতীয় পুরুষ দলের বাংলাদেশ সফর স্থগিতের রেশ এখন ও কাটেনি। তার আগেই অনিশ্চয়তার ঘন মেঘ দেখা দিয়েছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের ভারত সফর নিয়ে। আগামী ডিসেম্বর মাসে নির্ধারিত এই সিরিজ স্থগিতের পথে। এমনটাই জানা গিয়েছে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে।

আইসিসির ফিউচার প্রোগ্রাম অনুযায়ী, আগামী মাসে ভারতে তিনটি ওয়ান ডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের। তবে বিসিসিআইয়ের কর্মকর্তা এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন সিরিজ আয়োজনের জন্য প্রয়োজনীয় সরকারি অনুমোদন এখনো পাওয়া যায়নি।

দুই দেশের বর্তমান কূটনৈতিক সম্পর্ককে প্রধানত বাধা হিসেবে দেখছেন কর্মকর্তারা। অনিশ্চয়তা এতটাই যে এখনও পর্যন্ত সিরিজের সময়সূচি বা ভেন্যু কোনওটাই ঘোষণা করা হয়নি। এর আগে গত অগাস্টে ভারতীয় পুরুষ দলের বাংলাদেশ সফর পিছিয়ে দেওয়া হয়েছিল। বিসিসিআই তখন জানিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেটে অঙ্গীকার এবং দুই দলের সুবিধা জনক সূচির কারণেই এই সিদ্ধান্ত।

সেই সিরিজ পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে। এবার মহিলা দলের সফরও সম্ভবত সেই পথেই হাঁটছে। এদিকে বিসিসিআই কর্মকর্তারা ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে এর বিকল্প হিসেবে একটি হোম সিরিজ আয়োজন করার চেষ্টা করছেন। বিশ্বকাপ জয়ের পর এটিই হবে ভারতীয় মহিলা দলের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ।

তবে জানুয়ারির শুরুতেই রয়েছে ওম্যানস প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল), তারপর আবার অস্ট্রেলিয়া সফর। ফলে বিকল্প সিরিজ হলেও তা যে বিশেষ ব্যাপক আকারে হবে না সেকথা বলা বাহুল্য। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সুদানে জঙ্গি হামলায় নিহত ৬ বাংলাদেশি সেনা, আহত ৮

হিযবুত জঙ্গি হাদির উপরে গুলি, ঢাকা পুলিশের র‍্যাডারে দুই মক্ষীরানি শামান্তা-জুমা

হায়দরাবাদে মুখ্যমন্ত্রীর সঙ্গে ফুটবল খেললেন মেসি, ছবি তুললেন রাহুল গান্ধির সঙ্গে

তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মেসির, মাঠে হাজির রাহুল গান্ধিও

বিশ্বকাপের টিকিট বিক্রির পোস্টারে নেই পাক অধিনায়ক, জয় শাহের আইসিসি’র উপরে খাপ্পা পিসিবি

দিল্লির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে চান ইউনূস, রাজি নয় খালেদার দল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ