হস্তক্ষেপ শেখ হাসিনার, ডেকে পাঠালেন তামিমকে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: টাইগার অধিনায়ক তামিম ইকবালের আকস্মিক অবসর ঘোষণার সিদ্ধান্তে বাকরুদ্ধ গোটা দেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন আর কোচ চণ্ডিকা হাথুরুসিংহের ষড়যন্ত্রের বলি ক্রিকেটারের পাশে দাঁড়িয়েছে গোটা দেশ। ক্ষোভে ফুঁসছেন বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। আর সেই ক্ষোভ প্রশমনে সক্রিয় হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূত্রের খবর অভিমানী তামিম ইকবালকে ডেকে পাঠিয়েছেন তিনি। আজ শুক্রবার কিংবা আগামিকাল শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন সদ্য অবসরের ঘোষণা করা দেশের সেরা ক্রিকেটার।

গতকাল বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে চোখের জলেই ক্রিকেটকে আলবিদা জানিয়েছিলেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। দেশের অন্যতম সেরা ক্রিকেটারের এভাবে বিদায় নেওয়াকে মেনে নিতে পারেনি আমজনতা। যেহেতু বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন আওয়ামী লীগ করার সুবাদেই পদ বাগিয়েছেন তাই আসন্ন সংসদ নির্বাচনে তামিমের প্রতি অন্যায় ভোটবাক্সে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন শাসকদলের শীর্ষ নেতারা। তাই এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হস্তক্ষেপ করার অনুরোধ জানান তাঁরা। আর সেই অনুরোধের পরেই তামিমকে দেখা করার জন্য ডেকে পাঠান বঙ্গবন্ধু কন্যা।

বাংলাদেশের প্রাক্তন অধিনায়কের পারিবারিক সূত্রে জানা গিয়েছে, আগামী ১৬ জুলাই সপরিবারে দুবাই যাওয়ার কথা রয়েছে তামিমের। সে বিষয়েই বৃহস্পতিবার থেকে ব্যস্ত ছিলেন তিনি। প্রধানমন্ত্রীর ডাক পাওয়ার পরেই চট্টগ্রামের বাড়ি থেকে ডাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রাক্তন টাইগার অধিনায়ক। তবে অবসরের সিদ্ধান্ত এখনও বদল না করার সিদ্ধান্তে অনড় রয়েছেন দেশের সেরা ক্রিকেটার। শেখ হাসিনাকেও খোলাখুলিভাবে বোর্ড প্রেসিডেন্ট আর কোচের ষড়যন্ত্র নিয়ে অবহিত করবেন।

কেকেআর অলরাউন্ডার রমনদীপের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন অভিনেত্রী চার্লি চৌহান 

জমির সন্ধান চাই, গভীর রাতে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি ঋষভের

বিশ্বকাপের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করল আফগানিস্তান, চাপে ওয়েস্ট ইন্ডিজ

জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

হিমাচলে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ৭, আহত একাধিক

ভারত থেকে এবার কয়েক টন কাঁদানে গ্যাস নিল তারেক সরকার, কী করতে চলেছে?

বিধানসভায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

সাতসকালে প্রকাশ্য রাস্তায় গুলি, ইসলামপুরে গুরুতর জখম প্রধান শিক্ষক

নিম্নচাপের জেরে শনিতে ভাসবে বাংলা! হলুদ সতর্কতা জারি কলকাতায়

রাশিয়ার থেকে তেল কেনার শাস্তি! ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক চাপাচ্ছে আমেরিকা

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

তোলাবাজি, দুর্নীতি-সহ একাধিক অভিযোগ, গ্রেফতার নৈহাটির প্রাক্তন বিধায়ক

ইউপিআই বা অনলাইনে পেমেন্ট করলে অতিরিক্ত টাকা কাটবে? জানুন সত্যিটা

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির