ইউনূস সরকারের ডিগবাজি, বাংলাদেশ শুটিং দলকে ভারতে আসার অনুমতি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কথায় বলে, ‘গাধা জল খায়…’। মোল্লা ইউনূসের সরকারেরও অবস্থা তেমনই। নিরাপত্তার অছিলায় লিটন দাসদের ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার অনমুতি দেয়নি। যার ফলে বিশ্বকাপ থেকে বাদ গিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু তদারকি সরকারের ক্রীড়া মন্ত্রকের পক্ষ থেকে এশিয়ান রাইফেল ও পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বাংলাদেশ শুটিং দলকে ভারত সফরের অনুমতি দেওয়া হয়েছে। ফলে প্রশ্ন উঠেছে, বাংলাদেশের ক্রিকেটাররা কি অপরাধ করলেন? নাকি লিটন দাসের মতো একজন হিন্দুর অধিনায়কত্বে বাংলাদেশ বিশ্বকাপে খেলুক তা চাননি তালিবানপন্থী ইউনূস সরকার?

দিল্লিতে আগামী ২ থেকে ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে এশিয়ান রাইফেল ও পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপ। ক্রিকেটারদের বিশ্বকাপ খেলার অনুমতি না দেওয়ায় সংশয় তৈরি হয়েছিল এশিয়ান রাইফেল ও পিওস্তল শুটিংয়েও সম্ভবত বাংলাদেশের কোনও শুটার যাবেন কিনা তা নিয়ে। বুধবার (২৮ জানুয়ারি) যুব ও ক্রীড়া সচিব মোহাম্মদ মাহবুব-উল-আলম জানিয়েছেন, ‘দিল্লিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন দেশের অন্যতম সেরা শুটার রবিউল ইসলাম। কোচ হিসাবে তাঁর সঙ্গে যাবেন শারমিন আক্তার। আগামী ৫ ফেব্রুয়ারি পদক জয়ের লড়াইয়ে নামবেন রবিউল।’ নৌবাহিনীর অ্যাথলেট হওয়ায় বিশেষ পাসপোর্ট সুবিধার মাধ্যমে রবিউল ভিসা ছাড়াই সাত দিন ভারতে থাকার সুবিধা পাবেন। তবে কোচ শারমিন আক্তারকে ভিসা নিতে হবে। আগামী ৩১ জানুয়ারি দুজনেই দিল্লির উদ্দেশে রওনা হবেন বলে জানা গিয়েছে।

ক্রিকেটারদের যেখানে অনুমতি দেওয়া হল না, সেখানে কিভাবে শুটিং প্রতিযোগিতায় অংশ নেওয়ার ক্ষেত্রে ভারত সফরের ছাড়পত্র দেওয়া হল, তা জানতে চাওয়া হলে যুব ও ক্রীড়া সচিব বলেন, ‘বাংলাদেশ দলে মাত্র একজন খেলোয়াড় ও একজন কোচ রয়েছেন। আয়োজকেরা আমাদের নিরাপত্তার বিষয়ে নিশ্চয়তা দিয়েছেন। প্রতিযোগিতা হবে ইনডোর ও সংরক্ষিত এলাকায়। সব দিক বিবেচনা করেই শুটিং দলকে ভারত সফরের অনুমতি দেওয়া হয়েছে।’

 

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু