বিসিবি প্রেসিডেন্ট পদে তামিমকে রুখতে আসরে মোল্লা ইউনূসের ক্রীড়া উপদেষ্টা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে দেশের অন্যতম সেরা খেলোয়াড় তথা প্রাক্তন টাইগার অধিনায়ক তামিম ইকবালের জয় রুখতে আদাজল খেয়ে নেমেছেন তদারকি সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দুজন কার্যত রণংদেহী মনোভাব নিয়েই সম্মুখসমরে। তবে শেষ পর্যন্ত কে জয়ী হন তাই দেখার।

শেখ হাসিনা জমানায় দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করেছেন নাজমুল হাসান পাপন। গত বছরের ৫ অগস্ট সেনা অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পরেই তিনি-সহ বিসিবির একাধিক শীর্ষ কর্তা দেশ ছাড়েন। তদারকি সরকারের তরফে বিসিবির সভাপতি পদে নিয়োগ দেওয়া হয় প্রাক্তন টাইগার অধিনায়ক ফারুক আহমেদকে। কিন্তু তিনি ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের হাতের পুতুল হতে না চাওয়ায় মূল্য চোকাতে হয়। মাঝপথে সরিয়ে দেওয়া হয়। ফারুকের জায়গায় সভাপতি পদে বসানো হয় রাজাকার পরিবারের সন্তান তথা কুখ্যাত দুর্নীতিবাজ হিসাবে পরিচিত আমিনুল ইসলাম বুলবুলকে।

আগামী ৬ অক্টোবর বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে লড়াই হচ্ছে বুলবুল ও প্রাক্তন ক্রিকেটার তামিম ইকবালের মধ্যে। পোষ্যভৃত্য বুলবুলকে বিসিবির সভাপতি পদে রেখে কোটি কোটি টাকা তোলাবাজি করার পথ খুলে রাখতে আসরে ঝাঁপিয়েছে তদারকি সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বিভিন্ন জেলার জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন ‘কোনও মতেই যেন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে তামিমের ঘনিষ্ঠরা কাউন্সিলর মনোনীত হতে না পারেন। এমনকি আসিফের ইন্ধনেই নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ফর্ম জমা দিয়েছিলেন প্রাক্তন খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকরা। তবে অ্যাডহক কমিটি থেকে যেসব জেলা ক্রীড়া সংস্থা কাউন্সিলরের জন্য মনোনয়ন দেয়নি তাদের আবেদন বাতিল করে দিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল।

গতকাল রবিবারই (২১ সেপ্টেম্বর) ঢাকার এক হোটেলে সাংবাদিক সম্মেলন ডেকে বিসিবি সভাপতি পদে প্রার্থী তামিম ইকবাল অভিযোগ করেছেন ‘সরকারের ঊর্ধ্বতন মহল থেকে বিসিবি নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে।’ প্রাক্তন টাইগার অধিনায়ক সরাসরি কারও নাম না বললেও তার ইঙ্গিত ছিল ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের দিকেই। যদিও তামিমের ওই অভিযোগ অস্বীকার করেছেন ইউনূসের মানস-পুত্র তথা ক্রীড়া উপদেষ্টা। নিজের মোসাহেব একটি টিভি চ্যানেলকে আসিফ বলেছেন ‘সরকার নির্বাচন প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে না। বরং তামিমকে সামনে রেখে অপহরণ ও ভয়ভীতির মতো সন্ত্রাসী কার্যক্রমও চালানো হচ্ছে।’

স্টকহোম থেকে জিতে সুইডেনের সাংসদ হলেন মহারাষ্ট্রের বিজেপি নেতার ভাইঝি, চেনেন তাঁকে?

ফরিদপুরে শুরু, দেশ ভাগে ঠিকানা বদলেছে রামগড়ের ঘটকবাড়ির পুজোর

সকালের জলখাবারে স্বাদ বদল! বানিয়ে নিন মশলাদার পেঁয়াজের কচুরি

লিভারে চর্বি জমছে! জেনে নিন শরীরের এই ৫টি প্রাথমিক লক্ষণ

কেন হলুদ হয় স্নেক প্ল্যান্টের পাতা? এই ৩ উপায়ে গাছ থাকবে সতেজ!

ভিটামিন সি-র ঘাটতি দূর করতে আজই ডায়েটে রাখুন এই ৭টি খাবার

কন্যায় সূর্য-বুধের মিলনে বুধাদিত্য রাজযোগের সৃষ্টি, মালামাল হবেন ৪ রাশির জাতকরা

যত্ন নিয়েও বারবার শুকিয়ে যাচ্ছে তুলসী গাছ? পরিবারের বড় বিপদ হওয়ার আগে সাবধান!

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন