তড়িঘড়ি অ্যাঞ্জিওপ্লাস্টি তামিম ইকবালের,সঙ্কট কাটেনি

Share:

নিজস্ব প্রতিনিধি : ম্যাচ চলাকালীন গুরুতর অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। তড়িঘড়ি তাঁকে বাংলাদেশের সাভার উপজেলার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।তার অসুস্থতার খবরে রীতিমতো চিন্তায় পড়ে যায় সারা ওপারবাসী।এর মাঝেই বড়সড় স্বাস্থ্য আপডেট দিলেন চিকিৎসকেরা। আপাতত আগের তুলনায় শারীরিক অবস্থার উন্নতি হয়েছে তামিমের।সফলভাবে হার্টে রিং পরানো হয়েছে। তবে বিপদ এখনও কাটে নি।

সোমবার সকালে মোহামেডানের হয়ে ডিপিএলের ম্যাচ খেলতে সাভার বিকেএসপি মাঠে অল্প সময়ের মধ্যেই দুইবার হার্ট অ্যাটাকের শিকার হন তামিম ইকবাল।জরুরি অবস্থায় তাকে বাংলাদেশের নিকটস্থ হাসপাতালে নেওয়ার পর হার্টে রিং পরানো হয়েছে। এমনকি বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে পুরোপুরিভাবে বিপদমুক্ত নন তামিম।

তামিমের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকেরা জানিয়েছেন, তামিম একিউট এমআই বা হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন, যার ফলে তার আমচকাই কার্ডিয়াক অ্যারেস্ট হয়। প্রাথমিকভাবে প্রাইমারি পিসিআই করা হয় এবং এলসিএক্স নামের ধমনীতে ব্লক ধরা পড়ে। তাই জরুরি ভিত্তিতে সেখানে স্টেন্ট(রিং)বসানো হয়েছে। এর মাধ্যমে ব্লকেজ কমে গিয়ে হার্টে রক্তপ্রবাহ বাড়ে, যা তাকে দ্রুত সুস্থ হতে সহায়তা করবে। এরপরেই তামিমের সংকট কাটবে। তার আগে অবধি কিছুই বলা যাচ্ছে না।

উল্লেখ্য,ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের একটি ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিম। মোহোমেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ডিপিএলের ম্যাচ খেলতে সাভারের BKSP মাঠে হাজির হয়েছিলেন বাংলাদেশের জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল। কিন্তু ম্যাচ চলাকালীন আচমকাই বুকে ব্যাথায় কাতরে ওঠেন তরুণ ক্রিকেটার। তড়িঘড়ি তাঁকে বিকেপিসির পাশে দেশটির ফজিলাতুন্নেছা হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

বাড়িতে একা পেয়ে তরুণীকে শ্লীলতাহানি, অভিযুক্ত তৃণমূল সদস্যের ভাইপো

তালাবন্ধ ঘরে পড়ে রয়েছে নাবালিকার দেহ, অন্য ঘরে ঝুলছেন পিসেমশাই, চাঞ্চল্য নদিয়ার কৃষ্ণগঞ্জে

শুভেন্দু সরকারের আমলে অবশেষে ফিরল দখল হওয়া জমি, বিপাকে তৃণমূলের ২ নেতা

‘জিজ্ঞাসাবাদের পর উদয়নিধিকে মুক্তি দিতে হবে,’ পুলিশকে নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের

গোপন সূত্রে অভিযান চালিয়ে ক্যানিং থেকে গ্রেফতার ‘হেরোইন সম্রাট’ পিন্টু

চিত্ত যেথা ভয়শূন্য…,বাঁধ টপকে স্কুলের পথে খুদে পড়ুয়ারা, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

কবে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? দিনক্ষণ জানালেন সমাজকল্যাণমন্ত্রী

শ্যামবাজার মেট্রোর নাম বদলে হবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র স্টেশন, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

মাঝ আকাশে বিপত্তি, ৩০০ ফুট নীচে নেমে গেল এয়ার ইন্ডিয়ার বিমান, জখম বহ যাত্রী

নারকেলডাঙায় বহুতল আবাসনের কার্নিশ থেকে উদ্ধার ব্যবসায়ীর রক্তাক্ত দেহ

বিপাকে হুমায়ুন, চেক বাউন্স কাণ্ডে আইনি নোটিস পাঠাল মহমেডান ক্লাব