ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা

Share:

নিজস্ব প্রতিনিধি: ফুটবলপ্রেমীদের জন্য আজ বড় দিন। ডার্বিতে মুখোমুখি হবে ইস্ট বেঙ্গল ও মোহনবাগান। কিন্তু সেই আনন্দে মেতে ওঠার আগেই বাধ সেধেছে বৃষ্টি। দুপুরের বৃষ্টিতে কার্যত জলমগ্ন বারাসত। তাতেই স্টেডিয়ামে যাওয়ার একমাত্র রাস্তায় জমেছে হাঁটুসমান জল। প্রবল এই বৃষ্টির মধ্যেই ম্যাচ ঘিরে তৈরি হয়েছে চরম উদ্বেগ। 

প্রায় দুই দশক পর বারাসতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে হতে চলেছে বহু প্রতীক্ষিত ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি। আর সেই হাইভোল্টেজ ম্যাচের দিনই প্রবল বৃষ্টিতে জলমগ্ন গোটা শহর। কোথাও কোথাও রাস্তায় জমেছে প্রায় এক ফুট জল। দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে ডার্বি দেখতে আসা ফুটবলপ্রেমী এবং কর্তব্যরত পুলিশকর্মীরাও। ডার্বি ম্যাচ শুরুর কিছুক্ষণ আগেই বারাসত স্টেডিয়াম চত্বর এবং সংলগ্ন এলাকায় জল জমে যায়। স্টেডিয়ামে যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা কে এন সি রোড কার্যত চলে গিয়েছে জলের তলায়। কোথাও কোথাও হাঁটুসমান জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে মানুষকে। রাস্তার ধারের বেশ কিছু দোকানেও জল ঢুকতে শুরু করেছে। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় পাম্প চালিয়ে জল সরানোর কাজ শুরু করেছে প্রশাসন। তবে টানা বৃষ্টির কারণে নতুন করে জল জমার আশঙ্কাও রয়েছে। ফলে ম্যাচ দেখতে আসা দর্শকদের নিরাপদে স্টেডিয়ামে পৌঁছনো নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ।

আরও পড়ুন:  গাড়ির ইঞ্জিনের খাঁজে ঘাঁপটি মেরে ৭ ফুটের অজগর, নজরে আসতেই….

এর মধ্যেই মুখ ভার করে রয়েছে আকাশ। কালো মেঘে ঢেকে রয়েছে গোটা এলাকা। বর্তমানে ঝিরিঝিরি বৃষ্টি হলেও যে কোনও সময় তা মুষলধারে  বৃষ্টি নামার আশঙ্কা রয়েছেই। স্টেডিয়ামের গ্যালারি খোলা থাকায় বৃষ্টি বাড়লে ছাতা ছাড়াই দর্শকদের ম্যাচ উপভোগ করতে হতে পারে। তার উপর নিরাপত্তাজনিত কারণে স্টেডিয়ামের ভিতরে ছাতা নিয়ে প্রবেশেও রয়েছে নিষেধাজ্ঞা। প্রবল বৃষ্টির মধ্যে ডার্বি ঘিরে একদিকে যেমন ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনা, অন্যদিকে তেমনই রয়েছে দুর্ভোগ ও নিরাপত্তার চিন্তা। জলমগ্ন রাস্তা দিয়ে বিপুল সংখ্যক দর্শকের যাতায়াতের ক্ষেত্রে যে কোনও সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কাও রয়েছে। যদিও দীর্ঘ  সময় বারাসতে ডার্বি হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে।  স্টেডিয়াম চত্বর কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। দায়িত্বে রয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।
 

প্রথা ভেঙে এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আয়োজনে গুজরাত

কী কারণে ‘নায়ক’ ছবি করতে রাজি হয়েছিলেন? ২৫ বছর পূর্তিতে খোলাসা করলেন অনিল কাপুর

বান্ধবীকে সঙ্গে নিয়ে ‘অপারেশন’, বেলঘরিয়া থেকে গ্রেফতার ‘বাইক চোর’ প্রেমিক যুগল

‘বাল্যবিবাহ করলেই জেল যাত্রা, সরকারি সুবিধা বন্ধ’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

গাড়ির ইঞ্জিনের খাঁজে ঘাঁপটি মেরে ৭ ফুটের অজগর, নজরে আসতেই….

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

মালিক হিন্দু না মুসলিম লিখতে হবে হোটেলের ব্যানারে, নির্দেশ ‘সনাতন জাগরণ মঞ্চ’-এর

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মহুয়া, মমতাপন্থী সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ