গাড়ির ইঞ্জিনের খাঁজে ঘাঁপটি মেরে ৭ ফুটের অজগর, নজরে আসতেই….

Share:

নিজস্ব প্রতিনিধি: কোথাও যাওয়ার জন্য মনের আনন্দে গাড়ি নিয়ে বেরিয়েছেন। সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু আচমকাই গাড়ির বোনেট খুলতেই যদি চোখের সামনে ভেসে ওঠে বিশালাকার এক অজগর! তাহলে ভয় পাওয়াটাই তো স্বাভাবিক। মুহূর্তের মধ্যে মাথা থেকে বেরিয়ে যেতে পারে কোথায় যাবেন, কী করবেন সবকিছু। কয়েক মুহূর্ত আগেও যে গাড়িতে চেপে নিশ্চিন্তে বেরনোর প্রস্তুতি চলছিল, সেই গাড়ির ভিতরেই যে এমন ‘অতিথি’ লুকিয়ে রয়েছে, তা কে-ই বা ভাবতে পারেন! চোখের সামনে প্রায় ৭ ফুটের সাপ দেখে আতঙ্কে কার্যত দিশেহারা হওয়া স্বাভাবিক। এমনই অবিশ্বাস্য ঘটনার সাক্ষী থাকল মুম্বই। বিশাল সাপটিকে দেখে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। 

ঘটনাটি মুম্বইয়ের দহিসর ওয়েস্টের কান্দরপাড়া এলাকার বাপু বাগভে রোডের মহেশ্বর বিল্ডিংয়ের পার্কিংয়ে। জানা গিয়েছে, সেখানে একটি গাড়ি পার্ক করে রাখা ছিল। সন্ধ্যায় গাড়ির বনেট খোলার পরই ভিতরে কুণ্ডলী পাকিয়ে থাকা বিশাল অজগরটিকে দেখতে পান স্থানীয়রা। এত বড় সাপ দেখে মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।  এরপর দ্রুত খবর দেওয়া হয় স্নেক রেসকিউ টিমকে। খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অজগরটিকে গাড়ির বনেট থেকে বের করার কাজ শুরু করে। প্রায় ৭ ফুট লম্বা হওয়ায় সাপটিকে নিরাপদে বের করে আনা সহজ ছিল না। বেশ কিছুক্ষণ চেষ্টার পর অবশেষে উদ্ধারকারীরা অজগরটিকে নিরাপদে বের করে আনেন।

 

আরও পড়ুন:  ‘বাঙালিরা মাছ-মাংস সবই খাবে, কিছুই বন্ধ নয়,’ সাফ বার্তা শমীকের

অজগর উদ্ধারের সেই মুহূর্তের ভিডিওও সামনে এসেছে। ভিডিওতে গাড়ির বনেটের ভিতরে বিশাল সাপটিকে দেখা যায়। পরে অজগরটিকে সাবধানে উদ্ধারের পর শারীরিক পরীক্ষা করা হয়। তারপর  সেটিকে সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্কে ছেড়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় কারও কোনও ক্ষতি না হলেও  গাড়ির বনেটের মতো জায়গায় এত বড় একটি অজগর কীভাবে ঢুকল, তা নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। 

৭২ বছরের ইতিহাসে প্রথম দিল্লির বাইরে বসছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণের আসর, কোথায়?

কী কারণে ‘নায়ক’ ছবি করতে রাজি হয়েছিলেন? ২৫ বছর পূর্তিতে খোলাসা করলেন অনিল কাপুর

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা

বান্ধবীকে সঙ্গে নিয়ে ‘অপারেশন’, বেলঘরিয়া থেকে গ্রেফতার ‘বাইক চোর’ প্রেমিক যুগল

‘বাল্যবিবাহ করলেই জেল যাত্রা, সরকারি সুবিধা বন্ধ’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

মালিক হিন্দু না মুসলিম লিখতে হবে হোটেলের ব্যানারে, নির্দেশ ‘সনাতন জাগরণ মঞ্চ’-এর

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মহুয়া, মমতাপন্থী সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ

কলকাতা হাইকোর্টের পর বিলবোর্ড মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতাপন্থী তৃণমূল