রাজার মতো প্রত্যাবর্তন হল ক্যাম্প ন্যুতে, বিলবাওকে ৪ গোলে হারিয়ে শীর্ষে বার্সা

Share:

নিজস্ব প্রতিনিধি: আড়াই বছর পর নিজের ঘর ক্যাম্প ন্যু‘তে ফিরেই গোল উৎযাপন করল বার্সেলোনা। অ্যাথলেটিক বিলবাওকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে ক্যাটালানরা। এখনও পুরোপুরি প্রস্তুত না হওয়ায় নতুন করে সাজানো স্টেডিয়ামে প্রবেশের সুযোগ পেয়েছেন মাত্র ৪৫ হাজার দর্শক। তবে যারা প্রবেশ করলেন, তারা সাক্ষী হয়ে রইলেন বার্সেলোনার এক অনবদ্য জয়ের। আগামী মরসুমে ক্যাম্প ন্যু পুরোপুরি উন্মুক্ত হলে এর দর্শক ধারণ ক্ষমতা দাঁড়াবে ১ লক্ষ ৫ হাজারে। 

ম্যাচের চতুর্থ মিনিটেই রবার্ট লেবানডফস্কি বার্সাকে এগিয়ে দেন। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করে নেন ফেরান তোরেস। বিরতির ঠিক পরেই ফেরমিন লোপেজ স্কোর লাইন ৩-০ করেন।  শেষ সময়ে অর্থাৎ মোট ৯০ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের হয়ে চতুর্থ গোলটি করেন তিনি।

৫৪ মিনিটে ফেরমিনকে ফাউল করে বিলবাওয়ের মিডফিল্ডার সানচেত লাল কার্ড দেখেন। এতেই ঘটে বিপত্তি। বাকি সময়ে ১০ জন নিয়ে খেলতে হয় অ্যাথলেটিক বিলবাওকে। এই সুযোগকে কাজে লাগায় বার্সা। দ্রুত এক অবিস্মরণীয় জয় নিজেদের ঘরে তুলে নেয় তারা।

এই জয়ের ফলে লা লিগা টেবিলের শীর্ষে উঠে গিয়েছে বার্সেলোনা। বর্তমানে তার উপরে আর কেউ নেই। ১৩ ম্যাচে ১০ জয় পেয়ে এখন তাদের পয়েন্ট ৩১। এদিকে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। যদিও তারা বার্সার থেকে এক ম্যাচ কম খেলেছে। রিয়াল মাদ্রিদের পরবর্তী খেলা এলচের বিপক্ষে। সেখানে জয় পেলেই রিয়াল আবার শীর্ষ স্থান দখল করে নেবে। 

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি