ইয়েমালের গোলে দুরন্ত জয় বার্সেলোনার

Share:

নিজস্ব প্রতিনিধি : ইয়েমালের চোখ ধাঁধানো গোলে মায়োর্কার বিপক্ষে জয় পেল বার্সেলোনা। প্রথম থেকে লাগাতার আক্রমণ চালিয়ে গেলেও জয় পাচ্ছিল না বার্সা। শেষ পর্যন্ত মায়োর্কার বিরুদ্ধে গোলটি করে পয়েন্ট তালিকায় বার্সেলোনাকে দুইয়ে চলে গেল লা লিগার এই ক্লাবটি।

শুক্রবার রাতের ম্যাচে বল দখল ও আক্রমণভাবে এগিয়ে থেকেও গোল পাচ্ছিল না বার্সেলোনা। ঘরের মাঠে ৭৩ মিনিটে মায়োর্কার বক্সের বাইরে বল পেয়ে দ্রুতগতিতে ভিতরে ঢোকেন ইয়ামাল। মার্কারকে বোকা বানিয়ে জায়গা বের করে নেন তিনি। এরপর পোস্টের কোণ ঘেঁষে প্রতিপক্ষের গোলপোস্টে বল জড়ান ইয়েমাল। ম্যাচের ৭৩ মিনিটের মাথায় জয়সূচক গোলটি পেয়ে যান তিনি।

এই জয়ের ফলে সাময়িকভাবে পয়েন্ট তালিকায় দুইয়ে উঠে এল বার্সেলোনা। ২৮টি ম্যাচে বার্সার পয়েন্ট ৬১। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৬। তিনে নেমে যাওয়া জিরোনার পয়েন্ট ৫৯। শনিবার রাতে ওসাসুনার বিরুদ্ধে খেলতে নামবে জিরোনা। এই ম্যাচে যদি জিরোনা জিতে যায় তাহলে পয়েন্ট তালিকায় জিরোনার দুইয়ে উঠে আসার সম্ভাবনা প্রবল। এর আগে অ্যাথলেটিকো বিলবাওয়ের বিরুদ্ধে ড্র করে কিছুটা চাপে পড়ে গিয়েছিল বার্সেলোনা। তবে এবার মায়োর্কার বিরুদ্ধে জয় পেয়ে কিছুটা স্বস্তি পেল বার্সা। এই জয়ের মধ্য দিয়ে নেপোলির বিরুদ্ধে চ্যাম্পিয়ান্স লিগ ম্যাচের প্রস্তুতিও সেরে রাখল জাভি হার্নান্দেজের দল।

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

টলিউডে ফের শোকের ছায়া, মাকে হারালেন সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

রাজ্যের সবুজ সঙ্কেত মিললে তিন মাসের মধ্যে টেট নিতে প্রস্তুত, জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

হাইকোর্টে খোদ স্মিতা পাণ্ডে! বেআইনি নির্মাণ নিয়ে কী বার্তা দিলেন প্রধান বিচারপতি?

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল

ভাঁড়ে মা ভবানী, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ