৫৩ বছর বাদে ঘরের মাঠে পালমাসের কাছে হারল বার্সেলোনা

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের এক লজ্জার রেকর্ড গড়ল বার্সেলোনা। শনিবার (৩০ নভেম্বর) লা লিগায় ক্যাম্প ন্যুয়ে-তে পালমাসের কাছে ২-১ গোলে হেরে গেল স্প্যানিশ জায়ান্টরা। দীর্ঘ ৫৩ বছর বাদে ঘরের মাঠে লিগ ম্যাচে পালমাসের বিপক্ষে হারতে হল বার্সাকে। সেই সঙ্গে এই নিয়ে লা লিগায় টানা তিন ম্যাচে জয়হীন রইল হান্সি ফ্লিকের দল। রিয়াল  সোসিয়েদাদের বিপক্ষে ১-০ গোলে হারের পর গত ম্যাচে সেলতা ভিগোর সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল। তবে এদিন হারের স্বাদ পেতে হলেও আধিপত্য নিয়েই খেলেছেন হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। কিন্তু ভাগ্য সুপ্রসন্ন ছিল না।

গতকাল শুক্রবার (২৯ নভেম্বর) মহা ধুমধাম করে ক্লাবের ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছিল বার্সেলোনা। এদিন প্রিয় দলের খেলা দেখতে মাঠ ভরিয়ে দিয়েছিল বার্সা সমর্থকরা। উ‍ৎসবের মেজাজেই হাজির হয়েছিলেন ক্যাম্প ন্যুয়ে-তে। কিন্তু তাঁদের উ‍ৎসবের আনন্দ পরিণত হয় বিষাদে। প্রথমার্ধের শুরু থেকেই অপেক্ষাকৃত দুর্বল লাস পালমাসের বিরুদ্ধে আগ্রাসী মেজাজে খেলতে শুরু করেন রবার্ট লেয়নডস্কি-রাফিনিয়ারা। বেশ কিছু সুবর্ণ সুযোগও পেয়েছিলেন গোলের। কিন্তু কাঙ্খিত গোল পাননি। প্রথমার্ধে গোলশূন্য অবস্থাতেই শেষ হয় খেলা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলেন লাস পালমাসের খেলোয়াড়রা। তার ফলও পেয়ে যান হাতেনাতে। দর্শকরা বিরতির পর নিজেদের আসনে ঠিক মতো বসতে না বসতেই বার্সার জাল কাঁপিয়ে দলকে ১-০ গোলে এগিয়ে দেন সান্দ্রো রামিরেস। তিনি আবার বার্সার প্রাক্তন ফরোয়ার্ড। ওই গোলের পরেই হুঁশ ফেরে বার্সার খেলোয়াড়দের। গোল শোধের জন্য ঝাঁপিয়ে পড়েন। ৬১ মিনিটের মাথায় রাফিনিয়ার চম‍ৎকার গোলে সমতায় ফেরে বার্সা। যদিও চোট কাটিয়ে দ্বিতীয়ার্ধে মাঠে নামা লামিনে ইয়ামাল এদিন ছিলেন যথেষ্টই নিষ্প্রভ। বার্সার সমতা ফেরানোর আন্দন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৬৭ মিনিটের মাথায় ফ্যাবিও সিলভা ফের বার্সার জালে বল জড়িয়ে দলকে ২-১ গোলে এগিয়ে দেন। আপ্রাণ চেষ্টা করেও ওই গোল শোধ করতে পারেননি ইয়ামাল-রাফিনিয়ারা। শেষ পর্যন্ত ২-১ গোলে হারের লজ্জা নিয়েই মাঠ ছাড়তে হয় হ্যান্সি ফ্লিকের শিষ্যদের। যদিও ম্যাচে ৭০ শতাংশের বেশি সময় বল পজিশন ছিল বার্সার দখলে। মোট ২৭টি শট নিয়েছিলেন লেয়নডস্কি-রাফিনিয়া-ইয়ামালরা।

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?