কোচের পদ থেকে জাভি হার্নান্ডেজকে বরখাস্ত করল বার্সেলোনা

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি মরসুম দুঃস্বপ্নের মধ্যে কেটেছে স্প্যানিশ ক্লাব বার্সিলোনার। লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগে চরম ব্যর্থ হয়েছে কাতালান ক্লাবটি। আর ক্লাবকে কোনও ট্রফি না দিতে পারায় শুক্রবার কোচ জাভি হার্নান্ডেজকে বরখাস্ত করেছে বার্সোলোনার পরিচালন সমিতি। তবে জাভিকে বরখাস্ত করলেও নয়া কোচের নাম ঘোষণা করা হয়নি। তবে জার্মানির বায়ার্ন মিউনিখের প্রাক্তন কোচ হান্সি ফ্লিকের নাম নিয়ে জোর চর্চা চলছে।

২০২১ সালের নভেম্বরে বার্সার কোচ হিসাবে যোগ দিয়েছিলেন বিশ্বকাপ জয়ী স্পেনের অন্যতম সদস্য জাভি হার্নান্ডেজ। তাঁর কোচিয়েং ২০২২-২০২৩ মরসুমে লা লিগার পাশাপাশি সুপার ডি কোপাও জেতে কাতালান ক্লাবটি। যদিও চলতি মরসুম দুঃস্বপ্নের মধ্য দিয়েই কাটাতে হয়েছে বিশ্ব ফুটবলে সাড়া জাগানো ক্লাবটিকে। চলতি বছরের জানুয়ারি মাসে রিয়াল মাদ্রিদের কাছে স্প্যানিশ সুপার কাপের শিরোপা হারানোর পাশাপাশি কোপা দেল রে থেকেও বিদায় নেয় বার্সা। লা লিগায় ভিয়ারিয়ালের কাছে ৫-৩ গোলে হারার পরই বার্সা কোচ জাভি আচমকা ঘোষণা করেছিলেন, মরসুম শেষ হলেই বিদায় নেবেন ন্যু ক্যাম্প থেকে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে খানিকটা আবেগপ্রবণ কণ্ঠে বলেছিলেন, ‘আমি ৩০ জুন চলে যাচ্ছি। ক্লাবের ভালর জন্যই আমার এই সিদ্ধান্ত। কেউ আমাকে বলেছিল, বার্সার স্যার অ্যালেক্স ফার্গুসন হতে। কিন্তু এটা অসম্ভব। বার্সায় এটা কখনও হবে না।’

যদিও এপ্রিল মাসে বার্সা প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা নিজে উদ্যোগী হয়ে জাভিকে কোচ হিসাবে থেকে যাওয়ার বিষয়ে রাজি করান। কিন্তু গত কয়েকদিন ধরেই আর্থিক সমস্যা দেখিয়ে জাভিকে কোচের পদ থেকে ছাঁটাই করার জন্য লাপোর্তার উপরে চাপ দিয়েছেন ক্লাবটির পরিচালন সমিতির সদস্যরা। অবশেষে শুক্রবার জাভিকে কোচের পদ থেকে ছাঁটাইয়ের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। বার্সার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘আগামী রবিবার সেভিয়ারের বিরুদ্ধে ম্যাচে শেষ বারের মতো কোচ হিসাবে দায়িত্ব পালন করবেন জাভি হার্নান্ডেজ। শিগগিরই নতুন কোচের নাম ঘোষণা করা হবে।’

 

বিধবার সঙ্গে প্রেম করে যুবকের মর্মান্তিক পরিণতি! খাল থেকে উদ্ধার দেহ

২০ হাজার টাকার মধ্যে বাজার কাঁপাচ্ছে দুই স্মার্টফোন, কোনটা কিনবেন?

২৩ বছর পর মহাসংযোগ, ১৭ অগস্ট শিবলিঙ্গে এই জিনিস চড়ালেই খুলবে ভাগ্য!

২৭ জুলাই থেকে বক্রী হবেন শনিদেব! ৩ রাশির জাতকরা সাবধানে থাকুন

অগস্টে সূর্য-বুধ ও মঙ্গলের গোচরে তৈরি হবে রাজযোগ, বদলে যাবে ৪ রাশির জাতকদের জীবন

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব