সুপার কাপ ফাইনালে ফের এল ক্লাসিকো, মুখোমুখি বার্সা-রিয়াল

Share:

নিজস্ব প্রতিনিধি: স্প্যানিশ সুপার কাপ ফাইনালে ফের ‘এল ক্লাসিকো’র সাক্ষী থাকতে চলেছেন বিশ্বের ফুটবল প্রেমীরা। কেননা, ফাইনালে মুখোমুখি হচ্ছে বিশ্ব ফুটবলের সমীহ জাগানো দুই ক্লাব রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। বুধবার রাতে আট গোলের নাটকীয়তায় চির শত্রু আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে ফাইনালে পৌঁছেছিল কার্লো আনচেলেত্তির ছেলেরা। আর বৃহস্পতিবার রাতে ওসাসুনাকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছল বার্সেলোনা। দলের হয়ে জয়সূচক গোল করেছেন রবার্ট লেভানডফস্কি ও লামিন ইয়ামাল।

সৌদি আরবের রিয়াদের কিং সউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে শুরু থেকেই ওসাসুনার উপর ঝাঁপিয়ে পড়েছিল জাভি হার্নান্ডেজের ছেলেরা। একের পর এক আক্রমণের ঝড় আছড়ে পড়েছিল ওসাসুনার বক্সে। একের পর এক সুযোগ পেলেও কাঙ্খিত গোল পাননি লেভানডফস্কি-রাফিনিয়া-গুন্দোয়ানরা। উল্টে মাঝে মধ্যে প্রতি আক্রমণে উঠে গিয়ে বার্সার রক্ষণের পরীক্ষা নিচ্ছিল ওসাসুনার ফরোয়ার্ডরা। প্রথমার্ধের খেলা গোল শূন্যভাবেই শেষ হয়। ফলে চাপে পড়ে যায় বার্সার খেলোয়াড়রা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে ঝাঁপান লেভানডফস্কি-গুন্দোয়ানরা। তাতে ফল মেলে। ম্যাচের ৫৯ মিনিটে ইলকায় গুন্দোয়ানোর বাড়ানো বল চলে যায় অরক্ষিত অবস্থায় দাঁড়ানো লেভানডফস্কির কাছে। অব্যর্থ নিশানায় ওসাসুনার জাল কাঁপিয়ে দলকে এগিয়ে দেন পোলিশ তারকা ফুটবলার। এগিয়ে যাওয়ার পরে ব্যবধান বাড়ানোর মরিয়া চেষ্টা চালিয়ে যান রাফিনিয়ারা। কিন্তু ওসাসুনার রক্ষণের খেলোয়াড়দের গড়ে তোলা দুর্ভেদ্য দুর্গ ভাঙতে পারেননি তারা। চোট পেয়ে এদিন মাঠ ছাড়তে বাধ্য হন রাফিনিয়া। তাঁর জায়গায় মাঠে নামেন তরুণ খেলোয়াড় লামিন ইয়ামাল। সংযুক্ত সময়ের তিন মিনিটের মাথায় জোয়াও ফেলিক্সের বাড়ানো বল ওসাসুনার জালে জড়িয়ে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। শেষ পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকেই মাঠ ছাড়ে বার্সা। আগামী রবিবার ১৪ জানুয়ারি সুপার কাপ ফাইনালে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। গত বছর সুপার কাপ ফাইনালে রিয়ালকে ৩-১ গোলে হারিয়ে ট্রফি জিতেছিল বার্সেলোনা। এবার মধুর প্রতিশোধ নেওয়ার সুযোগ এসেছে রিয়ালের কাছে।

বৃষ রাশির জাতকদের জন্য গুরুত্বপূর্ণ সময়, শনির বক্রীতে এই ভুল একেবারেই নয়

শুক্রের কন্যায় গমন, কাঙ্খিত চাকরি দরজায় কড়া নাড়ছে কোন রাশির জাতকদের?

ফুরফুরে মেজাজে শুরু হবে সাপ্তাহিক সোমবার, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান, বিপদ… 

‘সমকামীরা সমাজের অংশ, প্রকৃত মর্যাদার দাবিদার,’ বললেন মোহন ভাগবত

যুবকের লালসার শিকার বছর ৬৫-র বৃদ্ধা, ধর্ষণের জেরে জ্ঞান হারালেন নির্যাতিতা

বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর