চোটের কারণে ছিটকে গেলেন ইয়ামাল, চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে মাঠে নামা হচ্ছে না

Share:

নিজস্ব প্রতিনিধি: আশঙ্কাই সত্যি হল। চোটের কারণে বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে মাঠে নামতে পারছেন না বিস্ময় প্রতিভা লামিনে ইয়ামাল। তরুণ এই ফরোয়ার্ডকে ছাড়া চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করতে হবে স্প্যানিশ ক্লাবটিকে।

আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে ইংলিশ ক্লাব নিউক্যাসেল ইউনাইটেডের বিরুদ্ধে মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট বার্সা। ওই ম্যাচের জন্য ২২ জনের যে দল ঘোষণা করেছে স্প্যানিশ জায়ান্টরা, তাতে ইয়ামালের নাম নেই। চলতি মাসের শুরুতে চোট নিয়েই জাতীয় দলের শিবিরে যোগ দেন ইয়ামাল। যন্ত্রণা কমানোর ওষুধ খেয়েই স্পেনের জার্সি গায়ে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে হয়। তাতে হিতে বিপরীত ফল হয়। জাতীয় দলের হয়ে খেলার পরেই ইয়ামালের কুঁচকির চোট ধরা পড়ে। পরে লা লিগায় ভালেন্সিয়ার বিপক্ষে ৬-০ গোলে জয়ের ম্যাচে খেলতে পারেননি তিনি।চোটের আশঙ্কা থাকা সত্বেও ইয়ামালকে বেশি সময় মাঠে রাখার জন্য স্প্যানিশ কোচের সমালোচনা করেছেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।

শুধু ইয়ামালকেই নয়, নিউক্যাসেল ইউনাইটেডের বিরুদ্ধে আরও দুই নির্ভরযোগ্য খেলোয়াড়কে পাচ্ছেন না বার্সা কোচ ফ্লিক। হ্যামস্ট্রিং চোটের কারণে খেলছেন না ডিফেন্ডার আলেহান্দ্রো বাল্‌দে। আর হাঁটুর চোটের কারণে দলে নেই মিডফিল্ডার গাভি। তবে সুংসংবাদও রয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়ন টিমের জন্য। পেশির চোট কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন ফ্রেঙ্কি ডি ইয়ং। ভালেন্সিয়ার বিপক্ষে লা লিগার ম্যাচে না খেলা ডাচ অভিজ্ঞ মিডফিল্ডারকে নিউক্যাসল ম্যাচে পাচ্ছে বার্সা। গতবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল হান্সি ফ্লিকের দলকে। এবারের চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্বে নিউক্যাসল ছাড়া পিএসজি (হোম), চেলসি (অ্যাওয়ে), আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট (হোম), ক্লাব ব্রুজ (অ্যাওয়ে), অলিম্পিয়াকোস (হোম), স্লাভিয়া প্রাহা (অ্যাওয়ে) ও কোপেনহেগেনের (হোম) বিপক্ষে খেলবে  বার্সেলোনা।

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ইরান আলোচনা অনিশ্চিত, সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

ইরানের ওপর থেকে ঐতিহাসিক নৌ-অবরোধ প্রত্যাহার করল আমেরিকা

আইফোন প্রেমীদের দুঃসংবাদ শোনালেন অ্যাপল সিইও টিম কুক

৭,০০০mAh ব্যাটারি ও ১২০Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে সহ লঞ্চ হল Oppo Reno15A

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

কিডনির রোগ থাকলে বাড়তে পারে ‘লো ব্লাড সুগার’ এর ঝুঁকি, সতর্কবার্তা চিকিৎসকদের

সকালের খাবারে প্রোটিন নাকি ফাইবার কোনটি বেশি জরুরি? কী বলছেন বিশেষজ্ঞরা?

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

ভাঙা সম্পর্কও জোড়া লাগতে পারে, যদি থাকে এই ৩ টি শর্ত

আজকের রাশিফল: কারা পাবেন সুখবর? কাদের সাবধানে থাকতে হবে?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন