ব্যাটিং ব্যর্থতার খেসারত, হার দিয়ে অস্ট্রেলিয়া সফর শুরু শুভমনদের

হার দিয়ে অস্ট্রেলিয়া সফরের শুরু করল টিম ইন্ডিয়া। ODI প্রথম ম্যাচেই ৭ উইকেটে জিতে গেল অস্ট্রেলিয়া। তবে একদিনের অধিনায়কত্বের শুরুটা যে এমন হবে তা ভাবতে পারেন নি শুভমন গিল।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হার দিয়ে অস্ট্রেলিয়া সফরের শুরু করল টিম ইন্ডিয়া। ODI প্রথম ম্যাচেই ৭ উইকেটে জিতে গেল অস্ট্রেলিয়া। তবে একদিনের অধিনায়কত্বের শুরুটা যে এমন হবে তা ভাবতে পারেন নি শুভমন গিল। বিরাট কোহলি, রোহিত শর্মার প্রত্যাবর্তনও টিম ইন্ডিয়াকে বাঁচাতে পারল না। অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচেই ভেঙে পড়ল ভারতের ব্যাটিং। আন্তর্জাতিক টেস্ট, টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণার ২২৪ দিন পরে ফিরে এসেও রান পেলেন না রো-কো। মুখ থুব্‌ড়ে পড়লেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। রান পেলেন না শুভমন গিলও। আর তারই সুযোগ নিলেন অজিরা। চারবার বৃষ্টি নামার কারণে ৫০ ওভারের খেলা নেমে আসে ২৬ ওভারে। আর প্রথম ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ভারত রান তোলে ১৩৬ রান। কিন্তু ডার্কওয়ার্থ-লুইস নিয়মে অজিদের লক্ষ্য দাঁড়ায় ১৩১ রান। আর তা ২১. ১ ওভারেই পূরণ করে ফেলে অস্ট্রেলিয়া। ৭ উইকেটে জিতে এগিয়ে যায় যান মিশেল মার্শেরা।

আজ সকাল থেকেই পার্‌থের আবহাওয়া ছিল মেঘলা। টস হেরে শুভমনদের ব্যাট করতে পাঠায় মিচেল মার্শেরা। ফলে কঠিন পরিস্থিতিতে খেলতে হয় ভারতকে। তবে মাঠে রোহিতের আত্মবিশ্বাসের অভাব ছিল। মাত্র ৮ রানেই তিনি আউট হয়ে যান। কোহলি খাতাও খুলতে পারেননি। বার বার অফ স্টাম্পের বাইরের বল খেলতে যাচ্ছিলেন তিনি। মিচেল স্টার্কের বলে শট মারতে গিয়ে বিপদে পড়ে যান কোহলি। নিমেষে ক্যাচ ধরে বিরাটকে ফেরৎ পাঠান কুপার কোনোলি। তারই খেসারত দিতে হল আজ টিম ইন্ডিয়াকে। রোহিত ও বিরাটের আউটের পরেই খেলা বন্ধ হয়ে যায়। ঝমঝমিয়ে বৃষ্টি নামে। এরপর ফের খেলা শুরু হলে আউট হন শুভমন। এরপর আউট হন শ্রেয়স আয়ারের। তিনিও লেগ স্টাম্পে বলে লেগে ফেরৎ যান। সুতরাং টিম ইন্ডিয়ার শনির দশা চলেছে।শুভমন ১০ ও শ্রেয়স ১১ রান করেন। চার উইকেট পড়ার পর আবারও বৃষ্টি নামে, অগত্যা খেলা বন্ধ হয়। তবে এবারের বৃষ্টি দীর্ঘ সময় ধরে চলায় সময় নষ্ট হয় অনেক। তাই ৫০ ওভার থেকে কমে ২৬ ওভারে ম্যাচ দাঁড়ায়।

আর তাতেই বিপাকে পড়ে যান ভারতীয় ব্যাটারেরা। রানের গতি বাড়িয়ে ১০০ পার করেন অক্ষর পটেল ও লোকেশ রাহুলের জুটি। অক্ষর ৩১ ও রাহুল ৩৮ রান করেন। এরপর নীতীশ রেড্ডি ১৯ রান করে ভারতকে ১৩৬ রানে নিয়ে যান। কিন্তু ডাকওয়ার্থ-লুইস নিয়মে ভারতের রান হয় ১৩০। এরপর তাদেরকেও আউট করেন হেজলউড, মিচেল ওয়েন ও ম্যাথু কুহনেমান রা। অজিদের টার্গেট দেওয়া হয় ১৩১ রান। যা পুরণ করতে তাদের কাছে খুব কঠিন কাজ নয়। সেটাই দেখালেন অস্ট্রেলিয়ান ব্যাটাররা। প্রথমেই দুই ওপেনার ট্রেভিস হেড ও অধিনায়ক মার্শের উপর দায়িত্ব ছিল। প্রথম ওভারেই হেড দু’টি চার মারেন। তবে পরের ওভারের অর্শদীপ সিংহের বলে বড় শট মারতে গিয়ে আউট হন তিনি। তিন নম্বরে নেমে ম্যাথু কেও আউট করেন অক্ষর। এরপর মার্শের দায়িত্ব বেড়ে যায়। অধিনায়কের ইনিংস খেলেন তিনি। ঘরের মাঠে কীভাবে খেলতে হয় জানেন তিনি। প্রতি ওভারে একটি করে বড় শট মারছিলেন মার্শে। আর তাঁর সঙ্গে জুটি বাঁধেন জশ ফিলিপ। কিন্তু ৩৭ রান করে আউট হন ফিলিপ। এরপর অর্শদীপ, সিরাজ, হর্ষিতদের বিরুদ্ধে বড় শট খেলতে সমস্যা হয় না অসি ব্যাটারদের। ধীরে ধীরে লক্ষ্যে পৌঁছে যান তাঁরা। মার্শ ৪৬ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে দেন।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল