বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচ গড়াপেটায় জড়িত ৫ ক্রিকেটার, শাস্তি দিচ্ছে বিসিবি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ গড়াপেটায় জড়িত পাঁচ ক্রিকেটারকে চিহ্নিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। খুব শিগগিরই ওই পাঁচ ক্রিকেটারের নাম প্রকাশ্যে আনার পাশাপাশি তাঁদের দণ্ডও জানানো হবে। বৃহস্পতিবার (৭ মে) সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই তথ্য জানিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল।

শেখ হাসিনা জমানার অবসানের পরেই বাংলাদেশ ক্রিকেটে ডামাডোলের শুরু। এক সময়ে বিপিএলে যথেষ্ট জৌলুস ছিল। কিন্তু গত দু’বছরে পরিস্থিতি বদলেছে। বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের মর্জিমাফিক চলছে বলে অভিযোগ করেছেন বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিল ইকবাল। তাঁর কথায়, ‘একটি দল ছাড়া বিপিএলে কেউই ব্যাঙ্ক গ্যারান্টির নিয়ম মানেনি। তাছাড়া এই টি-টোয়েন্টিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজন করতে গিয়ে ১৫-১৬ কোটি টাকা ক্ষতি হচ্ছে। আগে এই টুর্নামেন্ট এক সময় লাভ করত। আজ সেই টুর্নামেন্ট আয়োজন করতে গিয়ে চরম ক্ষতির মুখে পড়তে হচ্ছে।’ ঠিকঠাক ফ্র্যাঞ্চাইজি না পেলে বিপিএল বন্ধ করে দেওয়ার মতো চরম পদক্ষেপ নিতে হবে বলেও জানিয়েছেন তিনি।

চলতি মরশুমের বিপিএলে ম্যাচ গড়াপেটার অভিযোগ আগেই উঠেছিল। এদিন তামিম জানান, ‘বিপিএলে ম্যাচ গড়াপেটার অভিযোগ নিয়ে তদন্ত হয়েছিল। ওই তদন্তে পাঁচ ক্রিকেটারকে শনাক্ত করা হয়েছে। ওই পাঁচজনই বড় ধরনের শাস্তির মুখোমুখি হচ্ছেন।’ তবে গড়াপেটায় জড়িত ক্রিকেটারদের নাম প্রকাশ করেননি বিসিবির অ্যাডহক কমিটির প্রধান। শুধু জানিয়েছেন, ‘শিগগিরই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দণ্ডিত ক্রিকেটারদের নাম এবং তাদের সাজার মেয়াদ বিস্তারিত জানানো হবে।’

অন্নপূর্ণার যোজনার আসল ‘বঞ্চিত’ কারা? টাকা না পেয়ে পুরসভায় বিক্ষোভ মহিলাদের

‘মহিলাদের টাকা দিতেই চাই, একটু সময় দিন’, ‘অন্নপূর্ণা’দের কাছে আর্জি অগ্নিমিত্রার

হাসপাতালে ভর্তি ভাস্কর বন্দ্যোপাধ্যায়! হয়েছে অস্ত্রোপচার, হঠাৎ কি হল অভিনেতার?

একদিনে ১৮ উইকেট! স্টার্কের পর তাণ্ডব শরিফুলের, অজি ইনিংসে নামল ধস

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা নয়, কাপ জেতানোই আমার লক্ষ্য, সাফ জানালেন গম্ভীর

বন্ধুই কি ঘাতক! নিউটাউনে যুবকের রহস্য মৃত্যুর ঘটনায় আটক ৪

বাংলাদেশকে করিডর করে পাকিস্তানে টাকা পাঠাত প্রদীপ্ত! পাক চর গ্রেফতারি চাঞ্চল্যকর তথ্য

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

পাসপোর্ট রেডি তো? মাত্র ৮ মিনিটে চলে যান চিন থেকে রাশিয়া

গোলের ইতিহাস গড়লেন রোনাল্ডো, আল-রিয়াধকে ৪-০ গোলে উড়িয়ে শীর্ষে আল নাসর

৯টার পরিবর্তে সকাল ৭টায় আউটডোর খোলার নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

এনসিপিআই-তে ফাটল স্পষ্ট, আলাদা দল গড়লেন কাকলি!