সাকিবকে নিষিদ্ধ করার পুরস্কার, অ্যালেক্স মার্শালকে নিয়োগ করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশের অন্যতম তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের উপরে দুই বছরের নিষেধাজ্ঞা চাপিয়েছিলেন ত‍ৎকালীন আইসিসির  অ্যান্টি করাপশন ইউনিটের ম্যানেজার অ্যালেক্স মার্শাল। এবার তাকেই দেশের ক্রিকেট অঙ্গন দুর্নীতিমুক্ত রাখার গুরু দায়িত্ব দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও বিসিবির একাধিক পরিচালক এই সিদ্ধান্তে হতাশ। তারা মনে করছেন ‘বাংলাদেশের জার্সি গায়ে সাকিবের খেলা চিরতরে বন্ধ করতেই এমন উদ্যোগ নিয়েছেন তদারকি সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের পোষ্যভৃত্য আমিনুল ইসলাম বুলবুল।’

ম্যাচ গড়াপেটার প্রস্তাব পেয়ে অ্যান্টি করাপশন ইউনিটকে (আকু) না জানানোর কারণে ২০১৯ সালে দুই বছরের জন্য নিষিদ্ধ হন সাকিব আল হাসান। সেই সময়ে আকুর জেনারেল ম্যানেজারের দায়িত্বে ছিলেন  ব্রিটিশ পুলিশের প্রাক্তন আধিকারিক অ্যালেক্স মার্শাল। ২০১৭ সালে আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটের জেনারেল ম্যানেজার হিসেবে নিয়োগ পান। পরে তাকে অ্যান্টি ডোপিং ইউনিটের দায়িত্বও দেওয়া হয়। দায়িত্বে থাকাকালীন কৃষ্ণাঙ্গ ক্রিকেটারদের সাজা দিতে কোমর কষে ঝাঁপিয়েছিলেন তিনি। তবে ম্যাচ গড়াপেটায় জড়িত থাকা শ্বেতাঙ্গ ক্রিকেটারদের প্রতি সদয় ছিলেন সাদা চামড়ার মার্শাল।

বিতর্কিত ও কৃষ্ণাঙ্গদের প্রতি ঘৃণা-বিদ্বেষ ছড়ানো অ্যালেক্স মার্শালকে নিয়োগের বিষয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ও পরিচালক ইফতেখার রহমান মিঠু সাংবাদিকদের বলেন, ‘আমাদের অ্যান্টি করাপশন ইউনিটকে আরও শক্তিশালী করার জন্য আমরা অ্যালেক্স মার্শালকে নিয়োগ করেছি। স্থানীয় টুর্নামেন্টগুলোতে দুর্নীতি ঠেকানো বেশ কঠিন হয়ে যাচ্ছে। তাই অভিজ্ঞতা কাজে লাগাতে আমরা তাকে পরামর্শক হিসেবে আনছি।’ দায়িত্বভার গ্রহণ করতে সোমবারই (১৮ অগস্ট) ঢাকায় পৌঁছচ্ছেন মার্শাল।

 

খাস কলকাতায় নাবালিকাকে অপহরণ করে বিয়ের চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত

দমদমে চলন্ত অটোতে মহিলাকে শ্লীলতাহানির চেষ্টা! আটক অভিযুক্ত

প্রেক্ষাগৃহে পুনরায় মুক্ত পাচ্ছে না আমিরের ‘থ্রি ইডিয়টস্’, গুজব উড়িয়ে দিলেন নির্মাতারা

কাকলিদের অভিযোগের ভিত্তিতে লোকসভার বাদল অধিবেশনে সাসপেন্ড কল্যাণ

সলমন রুশদির উপরে হামলাকারীর বিরুদ্ধে সন্ত্রাসবাদী আইনে মামলা চলবে

‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

অক্সিটোসিন ইনজেকশন দেওয়া গরুর দুধ কি সত্যিই স্বাস্থ্যের জন্য বিপজ্জনক?

শ্রদ্ধার প্রেমিকের সঙ্গে তুমুল ঝামেলা, অশনীর গ্রোভারের বায়োপিক থেকে সরে দাঁড়ালেন আমির

দীর্ঘ ১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, কোন কোন প্রকল্প নিয়ে ঘোষণা?

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

দিল্লি পুলিশের মারে রক্তাক্ত ‘আরশোলা’রা, জরুরি শুনানিতে নারাজ প্রধান বিচারপতি

জঙ্গিদের হামলায় জম্মু-কাশ্মীরে নিহত পুলিশকর্মী, ফের রক্তাক্ত ভূস্বর্গ

বর্ষায় অতিরিক্ত চুল পড়ছে? নারকেল তেলের সঙ্গে ৩ উপাদান মেশালেই হবে ম্যাজিক

রোজকার পাতে থাকুক সবুজ মহৌষধ, জেনে নিন পাটশাকের ৬টি  উপকারিতা