বিশ্বচ্যাম্পিয়ন ভারতকন‍্যারা, বিশ্বকাপ জয়ী দলের জন্য বিরাট অঙ্কের পুরস্কার ঘোষণা BCCI-এর

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় ক্রিকেটে ইতিহাস গড়েছে মহিলা বাহিনী। বহু কাঙ্খিত জয় এসেছে রবিবার রাতে। বিশ্ব জয় করেছে ‘উইমেন ইন ব্লু’ । নবি মুম্বইয়ে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে  রুদ্ধশ্বাস ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে  প্রথম আইসিসি মহিলা বিশ্বকাপ শিরোপা জিতে ইতিহাসে নিজেদের নাম লিখিয়েছেন হরমনপ্রীতরা। এই জয়ের পরেই  বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া খেলোয়াড় এবং সহায়তা কর্মীদের জন্য ৫১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছেন।  এই জয়কে  “একটি স্মরণীয় কৃতিত্ব যা ভারতীয় মহিলা ক্রিকেটকে একটি নতুন স্তরে নিয়ে যাবে” বলেই উল্লেখ করেছেন।  

ভারতকন‍্যাদের বিশ্ব জয়ের পর  আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল দলের ঐতিহাসিক কৃতিত্বের প্রশংসা করেছেন এবং ১৯৮৩ সালের ভারতের পুরুষদের বিশ্বকাপ জয়ের সঙ্গে তুলনা করেছেন। তিনি এই জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, "ভারতীয় মহিলা ক্রিকেটের জন্য এটি একটি  স্মরণীয় দিন। ১৯৮৩ সালে পুরুষ দল যা অর্জন করেছিল, ভারতীয় মহিলারা আজ মুম্বইতে তা পুনরুজ্জীবিত করেছে। এই ঐতিহাসিক জয় দেশের মহিলা ক্রিকেটকে এক অসাধারণ উৎসাহ দেবে এবং আমি নিশ্চিত যে আমাদের খেলা এখন নতুন উচ্চতায় পৌঁছাবে।" 

রবিবার টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৯৮ রান তোলেন হরমনপ্রীতরা।  যার মধ্যে শাফালি ভার্মা ৮৭, দীপ্তি শর্মা ৫৮ এবং স্মৃতি মান্ধানা ৪৫ এবং রিচা ঘোষের ৩৪ রান করে করে। মান্ধানা এবং শেফালির মধ্যে ১০০ রানের দৃঢ় জুটি দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলেছিল। ৩০০ গন্ডিতে না গেলেও দক্ষিণ আফ্রিকাকে  ২৯৯ রানের টার্গেট দেয় ভারত।   প্রোটিয়া ক্যাপ্টেন লরা উলভার্ট ১০০ রান করতে দলকে নেতৃত্ব দিলেও জয় ছিনিয়ে আনতে ব্যর্থ হয়। অন্যদিকে ৫২ রানে হারিয়ে ইতিহাস গড়েছে প্রমিলা বাহিনী। গর্বিত করেছে ১৪০ কোটি ভারতীয়কে। ২ নভেম্বর ২০২৫-কে ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখে  রাখার দিন গড়ে দিয়েছে। ভারত কন্যাদের প্রশংসায় ভরিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, বিরাট কোহলি, শচীন তেণ্ডুলকররা। 

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল