IPL- এ নিষিদ্ধ স্মার্ট চশমা, কড়া পদক্ষেপ বিসিসিআইয়ের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আইপিএলের ঝলমলে আলো আর কোটি কোটি দর্শকের উন্মাদনার মাঝেই নিরাপত্তা ও স্বচ্ছতা বজায় রাখতে আরও কড়া পদক্ষেপ নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রযুক্তির অপব্যবহার রুখতে এবার খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তাদের জন্য জারি হল নতুন নিষেধাজ্ঞা। অত্যাধুনিক যোগাযোগ সুবিধাসম্পন্ন ‘স্মার্ট সানগ্লাস’ ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে বিসিসিআইয়ের অ্যান্টি-করাপশন ইউনিট। বোর্ডের আশঙ্কা, এই ধরনের ডিভাইসের মাধ্যমে গোপনে তথ্য আদান-প্রদান বা লাইভ সম্প্রচারের সুযোগ তৈরি হতে পারে, যা ম্যাচের নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতার উপর সরাসরি প্রভাব ফেলতে পারে।

ফ্র্যাঞ্চাইজিগুলিকে পাঠানো এক নির্দেশিকায় বিসিসিআই জানিয়েছে, বাজারে এমন কিছু স্মার্ট সানগ্লাস বিক্রি হচ্ছে, যেগুলিতে রয়েছে লাইভ স্ট্রিমিং, টেক্সট মেসেজ আদান-প্রদান, অডিও-ভিডিয়ো কলিং-এর সুবিধা। মোবাইল ডেটা বা ওয়াই-ফাইয়ের মাধ্যমে এই ডিভাইসগুলি সহজেই সংযুক্ত হতে পারে। বোর্ডের মতে, এই ডিভাইসগুলি অডিও-ভিডিয়ো রেকর্ডিং ডিভাইস এবং যোগাযোগের মাধ্যম— দুই হিসেবেই গণ্য। তাই প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিসিয়ালস এরিয়া (PMOA)-তে এগুলির ব্যবহার বা সঙ্গে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। বিসিসিআই স্পষ্ট জানিয়েছে, ম্যাচের দিন মাঠে প্রবেশের আগে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের মোবাইল ফোন এবং স্মার্টওয়াচের সঙ্গে স্মার্ট সানগ্লাসও নিরাপত্তা আধিকারিকের কাছে জমা রাখতে হবে। নিয়ম ভাঙলে হতে পারে কড়া শাস্তি ও জরিমানা।

আরও পড়ুনঃ দুরন্ত এক্সপ্রেসের টয়লেটে ধোয়া হচ্ছিল বাসন! হাতানাতে ধরা পড়ল IRCTC-কর্মী

চলতি মরসুমেই ইতিমধ্যেই একাধিক আচরণবিধি লঙ্ঘনের ঘটনা সামনে এসেছে। রাজস্থান রয়্যালসের রোমি ভিন্দর ডাগআউটে ফোন ব্যবহার করায় এক লক্ষ টাকা জরিমানা এবং সতর্কবার্তা পেয়েছেন। এর আগেও বিসিসিআই খেলোয়াড়দের রাতের বেলায় অনুমতি ছাড়া বাইরে যাওয়া নিষিদ্ধ করেছে। পাশাপাশি নিরাপত্তাজনিত কারণে হোটেল কক্ষে অতিথি প্রবেশেও কড়া নিষেধাজ্ঞা জারি হয়েছে। ক্রিকেটের স্বচ্ছতা বজায় রাখতে প্রযুক্তির অপব্যবহারের বিরুদ্ধে বিসিসিআইয়ের এই কড়া পদক্ষেপ যে ভবিষ্যতে আরও কঠোর হবে, তা বলাই যায়।

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া