এশিয়া কাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান,‌ আসর বসছে দুবাইয়ে!

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: ২০২৫ সালের এশিয়া কাপের ভাগ্য নির্ধারণ নিয়ে চলছে জল্পনা। বিসিসিআই, এশিয়ান ক্রিকেট কাউন্সিল, পিসিবি এবং অন্যান্য সদস্যদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টটি ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু পহেলগাঁও হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্ক নতুন করে তলানিতে পৌঁছেছে। এই পরিস্থিতিতে ভারতে এশিয়া কাপ হওয়া কার্যত ঝুঁকিপূর্ণ। এদিকে পহেলগাঁও কাণ্ডের পর এশিয়া কাপ এবং বিশ্বকাপ সহ সমস্ত বৈশ্বিক ইভেন্টে পাকিস্তানকে বয়কট করার আহ্বান জানানো হয়েছিল। এর ফলে বহু প্রতীক্ষিত টুর্নামেন্টটি আদৌ অনুষ্ঠিত হবে কিনা তা নিয়েই গুরুতর উদ্বেগও তৈরি হয়েছিল। তাহলে কি আদৌ এশিয়া কাপে খেলবে পাকিস্তান?

বিসিসিআইও জানিয়েছে ভারত সরকারের সঙ্গে পরামর্শের করে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বোর্ড ইঙ্গিত দিয়েছে যে তারা তাদের অবস্থান নরম করতে পারে এবং বৈশ্বিক ইভেন্টগুলিতে পাকিস্তানের সঙ্গে ভারত হয়তো খেলতে পারে। প্রথমে, বিসিসিআই সচিব দেবজিৎ সাইকা এশিয়া কাপে ভারত-পাকিস্তান বয়কট করার গুজব অস্বীকার করেছিলেন। পরে বিসিসিআইও ভার্চুয়ালি ঢাকায় এসিসির বৈঠকে যোগ দিতে সম্মত হয়েছিল।

এশিয়া কাপের জন্য একটি সফট টেমপ্লেটও প্রকাশ করা হয়েছে। যেখানে লেখা আছে ভারত ও পাকিস্তান ৭ সেপ্টেম্বর মুখোমুখি হবে। প্রাথমিক সূচি অনুসারে, টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিল ৫ সেপ্টেম্বর। তবে, সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে টুর্নামেন্টটি ৮ থেকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হতে পারে। ভারত এই ইভেন্টের আয়োজক দেশ ছিল। কিন্তু পাকিস্তান ভারতে খেলতে অস্বীকৃতি জানানোর কারণে এশিয়া কাপ এদেশে অনুষ্ঠিত হবে না। সবুজ সংকেত পেলে, দুবাই বা সংযুক্ত আরব আমিরাত আয়োজক দেশ হিসেবে এশিয়া কাপ খেলার জন্য অনুমতি দিতে পারে।

আগেই বলা হয়েছিল ২০২৫ সালের এশিয়া কাপের ব্যাপারে সিদ্ধান্ত নিতে বিসিসিআই, পিসিবি, এসিসি এবং সকল সদস্য বোর্ড ২৪ এবং ২৫ জুলাই বৈঠক করে টুর্নামেন্টের ভাগ্য নির্ধারণ করবে। আন্তর্জাতিক ইভেন্টে পাকিস্তানের বিপক্ষে খেলার বিষয়ে ভারতের অস্পষ্ট অবস্থানের পর টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে সন্দেহ ছিল। ২০২৫ সালের এশিয়া কাপ যে আটটি দলের মধ্যে অনুষ্ঠিত হবে সেগুলি হল – ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, হংকং এবং ওমান।

টুর্নামেন্টটি দুটি ধাপে অনুষ্ঠিত হবে – গ্রুপ পর্ব এবং সুপার ফোর। দলগুলিকে চারটি করে মোট দুটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি দল রাউন্ড রবিন পদ্ধতিতে গ্রুপের অন্যান্য দলগুলির সঙ্গে খেলবে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সুপার ফোরের জন্য যোগ্যতা অর্জন করবে। সুপার ফোর টেবিলের শীর্ষ দুটি দলের মধ্যে ফাইনাল খেলা হবে।

টুর্নামেন্টটি প্রথমে ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সংযুক্ত আরব আমিরাত বা দুবাইতে এশিয়া কাপ স্থানান্তরিত হওয়ার সম্ভাবনাই বেশি। ২০২৫ সালের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারত এবং পাকিস্তান একটি চুক্তিতে আব্বদ্ধ হয়। তাতে বলা হয় যে ভারত এবং পাকিস্তানের সমস্ত দল একে অপরের দেশে কোনও ম্যাচ খেলবে না।

টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানের একাধিকবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। দুটি দলেরই একই গ্রুপে থাকার সম্ভাবনা প্রবল। সুপার ফোর এবং সম্ভাব্য ফাইনালে মুখোমুখি হওয়ার আগে গ্রুপ পর্বে মুখোমুখি হতে হবে দুই দেশকেই।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল